somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাইসাইকেলে সিঙ্গেল ইঞ্জিন

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছি, হঠাৎ একটা রিকশা পাশ দিয়ে 'সাঁই' করে রেরিয়ে গেল।

আমি দুবলা পাতলা মানুষ, চালাই 'ফনিক্স' সাইকেল। প্রতিদিন একাই অফিস যাই আসি, আজকে সকালে আমার সাথে যোগ হয়েছে আমার রুমমেট মনির। সে মোটামুটি বর্গাকৃতির মানুষ - দৈর্ঘ্য-প্রস্থ্যে সামান্য বেশ-কম। সাড়ে দশটায় গুলশানে তার কি যেন কাজ, হরতালে বাসে চড়ার চেয়ে আমার সাইকেলের ক্যারিয়ারে বসে নিকেতন পর্যন্ত পৌছে সেখান থেকে গুলশান চলে যাওয়া তার জন্য 'বেটার অপশন'। এদিকে সাতরাস্তার মোড় পর্যন্ত আসতে আসতেই আমি ঘামে ভিজে একাকার। সাতরাস্তা পার হয়ে ডানদিকে তেজগাঁও-এর দিকে ঢুকে পড়তেই রিকশাটা ওভারটেক করল, পেছন থেকে মনির বলল - 'মোটর রিক্সা। ব্যাপার না!'

রিকশার পেছনে মোটর লাগিয়ে কিছু রিকশা চলছে রাস্তায়, এদের গতি দারুন। প্রত্যেক ড্রাইভার একেকজন মাইকেল সুমাখার। রিকশার ঝাঁকের মধ্য দিয়ে কিভাবে বাঁক নিয়ে এগিয়ে যেতে হয় - সে বিষয়ে তাদের দক্ষতা অসাধারণ। মোটরে আওয়াজ কম হয় বলে - এরা পাশ কাটায়ে যায় 'সাঁৎ' করে।

বিটাক মোড়ের একটু আগে আরেকটা রিকশা টের পাওয়ার আগেই 'সাৎ' করে বেরিয়ে গেল। মোটরের গুঞ্জন শুনতে পাইনি বলে রিকশার চেইনের দিকে তাকালাম - ইঞ্জিন নেই! তাহলে? রিকশার যাত্রী একজন মেয়ে। মনির পেছন থেকে বলল - 'সিঙ্গল ইঞ্জিন, ব্যাপার না, তুই চালা!'

অপমানজনক ব্যাপার স্যাপার। নটায় অফিস, আমি ঘুম থেকে উঠেছি পৌনে নটায়, সোয়া নটার পর অফিসে ঢুকলে 'লেট' মার্ক এবং দশটা পার হলে 'অ্যাবসেন্ট মার্ক পরে, ক্যারি করার কারনে দ্রুতও চলতে পারছি না। আবার, তিনচাকার রিকশা সাইকেলের চেয়ে ভারী, পাইলট ছাড়া একজন যাত্রী - তারপরও সাইকেলের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং, পেছনে মনির গান গাচ্ছে 'রিকশা কেন আস্তে চলে না ও ভাইরে রিক্সা কেন আস্তে চলে না? - আমার কান গরম হয়ে গেল।

কান ঠান্ডা হওয়ার আগেই আরেকটা রিকশা 'সাৎ' করে বেরিয়ে গেল। আমি ঝট করে প্রথমে চেন তারপর হুডের দিকে তাকালাম। মোটর নেই এবং রিকশায় দুজন যাত্রী - মহিলা। মনির গান থামিয়ে বলল, 'ডাবল ইঞ্জিন! আরও শক্তিশালী।'

আহসানউল্লাহ ইউনিভার্সিটির সামনে আসতেই দেখলাম রিক্তা দাড়িয়ে আছে। রিক্তা আমার ক্লাসমেট, এখন ব্র্যাক ব্যাংকের হেড অফিসে চাকরী করছে। আমি 'ঘ্যাচ' করে রিক্তার সামনে দাড়িয়ে পড়লাম। 'কি অবস্থা রিক্তা? কই যাস?'

রিক্তা আমার সাইকেলটা ভালোভাবে দেখে হাসল - 'দশটায় অফিস, খালি রিকশা পাচ্ছি না। তোমার গাড়িতে জায়গা আছে?' রিক্তার চোখে কৌতুক।

'মনির?'
'কি?'
'তুই নাম তো!'
'ক্যান?' বলতে বলতে মনির সাইকেলের ক্যারিয়ার থেকে নেমে দাড়াল।
'তুই একটা রিক্সা নিয়ে গুলশান চলে যা। আমার দেরী হয়ে যাচ্ছে। দশটা বাজতে দশমিনিট বাকী মাত্র। রিক্তা, তুই পেছনে শক্ত হয়ে বস।'

হতভম্ব মনিরকে পেছনে রেখে আমি একটা 'সিঙ্গল ইঞ্জিন' লাগিয়ে 'সাৎ' করে অফিসে চলে এলাম।
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×