এক চোর, ভোরবেলা চুরি করে পুকুরের পাড়ে এসে হাত পা ধুচ্ছে
পুকুরের অপর পাড়ে এক হুজুর, ফযরের নামাজের জন্য ওজু করছে
হুজুর কুলি করতে করতে চোরের দিকে তাকিয়ে ভাবল; “মারহাবা, এতো সকালে আরেকজন অজু করছে... নিশ্চয়ই বড়ই মুমিন বান্দা সে ... মারহাবা”
ওদিকে চোর, চোখ ছোট ছোট করে ভাবছে; “ব্যাটা দাড়ি ওয়ালা চোর, শিওর চুরি শেষে হাপুস হুপুস করে পানি খেতে এসেছে”
... দুইজন দুইজনের দিকে তাকিয়ে মুচকি হেসে দুদিকে চলে গেলেন
যে যেমন, সে অপরকে তেমনি ভাবে
"আপনি ভালো তো জগত ভালো... আপনি কালো, তো জগতও কালো"
যদি এই দুই বান্দার মধ্যে বন্ধুত্ব হতো তাহলে সঙ্গদোষে; ইদার চোর হয়ে যেত হুজুর ... বা, হুজুর হয়ে যেত চোর
“তাই কিছু মানুষের সাথে বন্ধুত্ব, দূরে দূরেই ভাল... জাতির জন্য মঙ্গলজনক”
তাই যে আপনাকে খারাপ ভাবে, তার কাছে যেয়ে আপনি আপানাকে ভালো দেখানর দরকার নেই
লাইফ ইজ টু শর্ট ফর দ্যাট
শিওর থাকেন, অপর পারে কেউ না কেউ দাঁড়িয়ে আছে, যে আপনাকে ভালো জানছে ... তাই; খুঁজে নেন তাদের, নিজের স্বার্থেই
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে’র শুভেচ্ছা সব্বাইকে.।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



