আপনিও হোন হন্তারক
১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথাগত প্রতিবাদ বা আইনানুগ ব্যবস্থা এহেন হত্যাকাণ্ড কখনও বন্ধ করতে পারবে না। এ হত্যাকাণ্ড এক বছর, দুই বছর বা পাঁচ বছর বা দশ বছরের পরিকল্পিত হত্যাকাণ্ড নয়। হাজার বছরের অবান্তর পরিকল্পনায় এ হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এটা বন্ধ করার জন্য দীর্ঘ মেয়াদী শান্তিপূর্ণ উদ্যোগই কেবল কাজে আসতে পারে। এখন থেকে প্রতিটি শিশুকে অন্ধকার জিহাদি পথের সাথে পরিচয় না করিয়ে শান্তির আলোর পথের সাথে পরিচয়ই কেবল এটা স্থায়ী ভাবে বন্ধ করতে পারে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত যেসকল প্রতিবাদ হচ্ছে সে গুলা হয় কমার্সিয়ালাইজড অথবা পলিটিসাইজড। সবার আগে এধরনের প্রতিবাদ ব্যবস্থা বন্ধ করতে হবে। আমাদেরও হত্যাকারী হওয়া উচিৎ। দিনে দিনে মানুষের মানস পটে যে কীট জন্ম নিয়েছে তা সত্যর স্লো পয়জন স্প্রে করে ধীরে ধীরে সেটাকে হত্যা করতে হবে। স্বর্গের আশে তুমি তোমার ধর্ম পালন কর কোন প্রকার সমস্যা নেই। পৃথিবীটাকে নরক বানিয়ে কেউ স্বর্গে যাবে সেটা অবান্তর। পৃথিবীটা বরং স্বর্গের অবয়বে তৈরি করা হয়েছে। যদি মনে করা হয় এই পৃথিবী নামক স্বর্গকে নরক বানিয়ে আমি স্বর্গে যাব তাহলে তার জন্য পৃথিবী এবং স্বর্গ দুই টাই নরক হবে তাতে কোন সন্দেহ নেই। পৃথিবীটাকে আপনি স্বর্গ বানান সকল জায়গাতেই আপনি স্বর্গ পাবেন। সুতরাং আপনিও হন্তারক হোন, আপনি হত্যা করুন, আপনি হত্যা করুন মানুষের মানস পটে জন্ম নেওয়া অন্ধ বিশ্বাস নামক কীটকে যে হত্যা করছে মানুষকে।
আলমগীর কবির
10-08-15
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন