somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলোর_পথিক
“Peace comes from within. Do not seek it without.” ― Gautama Buddha

তুমি চাইলেই

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি চাইলেই সাত সমুদ্র ওপার হতে তোমায় একটা সমুদ্র এনে দিতাম;
কি দরকার ছিল শরীরে এক ফোটা লোনা জল লুকিয়ে রাখার।

তুমি চাইলেই আকাশ হতে সমস্ত নীলিমা তোমায় এনে দিতাম;
কি দরকার ছিল চোখের কোনায় এক ফোঁটা নীলিমা লুকিয়ে রাখার!

তুমি চাইলে চেরাপূঞ্জির সমস্ত মেঘ তোমার গাঁয়ে জড়িয়ে দিতাম!
কি দরকার ছিল এক ফোঁটা বৃষ্টি খোপায় লুকিয়ে রাখার!

তুমি চাইলেই জোছনাকে শিশির বানিয়ে কুসুম কমলে তোমাকে ভিজিয়ে দিতাম;
কি দরকার ছিল এক ফোটা জোছনাকে আচলে বেঁধে রাখার!

তুমি চাইলেই সমস্ত আধাঁরকে ঠেলে দিতাম ব্লাক হোলের গোহিন অরণ্যে;
কি দরকার ছিল এক রতি আঁধার ঠেলে আমাকে দেওয়ার!

তুমি চাইলেই গঙ্গা, পদ্মা কর্ণফুলি সবগুলোকে এনে ধরিয়ে দিতাম তোমার হাতে;
কি দরকার ছিল পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকার!

তুমি চাইলেই পৃথিবীর সমস্ত ফুল তোমার খোপায় গুজে দিতাম!
কি দরকার ছিল গোলাপের কাঁটায় হাত দেওয়ার!

তুমি চাইলেই পাহাড় চূড়ায় তুলে দিয়ে রূপালী বরফ দেখাতাম;
কি দরকার ছিল পাথরে উষ্ঠা খেয়ে নখ কাটার!
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×