somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষকে খুসি করার কিছু উপায়।

১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। সালাম - কখনও নিজের বাসায় দারোয়ান কিংবা সিএনজি বা রিকশাওয়ালা মামাকে সালাম দিয়েছো? কখনও বাসার নিচের দোকানের মামাকে সালাম দিয়ে তার কুশলাদি জিজ্ঞেস করেছো? দিয়ে দেখো একবার! দেখবে তুমি তাদের কতটা আপন হয়ে গেছো। আর সালাম দেওয়ার পর ওই মানুষগুলো যে ভুবন ভোলানো প্রাণখোলা হাসিটা ফেরত দেয় সেই হাসিটা তোমার দিন গড়ে দিতে যথেষ্ট। আর এই অমূল্য হাসিটা পেতে কী প্রয়োজন? শুধু তাদেরকে একটা সালাম দেওয়া।

এই সালাম কিন্তু ফ্রি!

২। সম্মান - কথিত আছে, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। তাই তুমি যদি সম্মান প্রত্যাশা করো তাহলে সম্মান করতে শেখো। পৃথিবীতে যত প্রতিষ্ঠিত আর সম্মানিত মানুষ আছেন তারা সবাইকে সম্মান করেন। সবার মতামতকে সম্মান দিতে জানেন। আর এই সম্মান দেওয়ার অভ্যাস তোমাকে সবার কাছে প্রিয় করে তোলে।

আর এই সম্মান করতেও কিন্তু অর্থের প্রয়োজন হয় না।

৩৷ স্নেহ - বড়দেরকে যেমন সম্মান করতে হয় তেমনি ছোটদেরকেও স্নেহ করতে হয়। ছোটরা সরল, অবুঝ আর অনুকরণপ্রিয়। ওরা তাই শিখবে যেসব ওদের আশেপাশের বড়রা করে। তাই তুমি যদি ছোটদের স্নেহ করো তাহলে ছোটরাও তাই শিখবে। তারাও তাদের চেয়ে বড়দের সম্মান করবে আর ছোটদের স্নেহ করবে।

আর এই স্নেহ করাতেও খরচাপাতির বালাই নেই।

৪৷ ভালোবাসা - সম্মান আর স্নেহ তো গেলো। এবার আসি ভালোবাসায়। আমাদের কাছে বন্ধুত্বের সম্পর্কের মানেটাই অনেকটা বদলে গেছে। আমরা মনে করি বন্ধু মানেই তাকে তার কোনো একটা দোষ বা ত্রুটি নিয়ে পচানো। বন্ধুত্ব মানেই পচানো। কেউ তোমার বন্ধু হলেই তাকে পচানো জায়েজ। আসলেই কি তাই? এমনটা কি হওয়া উচিত? বন্ধুত্বের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি। তোমার বন্ধু, প্রিয়জন, সহকর্মী আর কাছের মানুষগুলোকে ভালোবাসতে শেখো। তাদেরকে গুরুত্ব দিতে শেখো। তাদের মূল্যায়ন করতে শেখো। এই মানুষগুলো মূল্যবান। এই মানুষগুলো বিশেষ। পরিবারের পর তোমার যে কোনো বিপদের তোমার পাশে কিন্তু এই মানুষগুলোই থাকবে।

তাই তাদেরকে ভালোবাসো। আর এই ভালোবাসায় খরচা নেই।

৫৷ সময় - তুমি একটা মানুষকে অনেক বেশি মূল্যবান কিছু দেবার ক্ষমতা রাখো। এবং সেটাও কোনো প্রকার খরচাপাতি ছাড়াই। হ্যাঁ, আমি বলছি সময়ের কথা। একটা মানুষের কাছে অনেক বেশি মূল্যবান জিনিসগুলোর একটি হলো সময়। তোমার পরিবারকে তোমার কাছের মানুষগুলোকে সময় দাও। তাদের কাছাকাছি থাকো। তাদের সাথে কথা বলো। তাদের কথা শোনো। একসাথে বাইরে খেতে যাও কিংবা বেড়াতে যাও! যে মানুষগুলো তোমাকে ভালোবাসে তাদের জন্যে এইটুকু তো করতেই পারো? তাই না!

সময় দিতে সবসময় পয়সা লাগে না।

৬। সহমর্মিতা - তোমার কাছের কেউ যখন কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যায় কিংবা কোনো বিপদে পড়ে তখন চেষ্টা করো তার পাশে থাকার। তার কথা শোনার। দেখবে এই খারাপ সময়টা কেটে যাবার পরও ওই মানুষটা তোমাকে মনে রাখবে।

সহমর্মিতায় খরচা নেই।

৭৷ সহযোগিতা - তোমার কাছের কোনো পরিচিত কাউকে কোনো সমস্যায় পড়তে দেখলে চেষ্টা করো তাকে সাহায্য করার। কেউ পড়া বুঝতে কষ্ট করলে তাকে পড়া বুঝিয়ে সাহায্য করো। কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে তাকে সাহস দাও। শহরে কিংবা প্রতিষ্ঠানে কেউ নতুন এলে তাকে সবার সাথে পরিচিত হতে সাহায্য করো।

এই কাজগুলো কিন্তু একদম ফ্রি। উল্টে বিনিময়ে পাবে সবার ভালোবাসা।

তোমার প্রশংসা যদি কারও দিনটাই সুন্দর করে দেয় তাহলে কিন্তু মন্দ হয় না ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসী মানব মনের উপর বিশুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে ক্বোরান পাঠের ঐশ্বরিক প্রভাব

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯

আমি গত প্রায় ১৮ বছর যাবত আমার বর্তমান এলাকায় বসবাস করছি। স্থানীয় মাসজিদটি আমার বাসা থেকে প্রায় চার মিনিটের মত হাঁটা পথে অবস্থিত বিধায় চেষ্টা থাকে দিনে যতবার সম্ভব, মাসজিদে... ...বাকিটুকু পড়ুন

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×