somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের কঠিন কিছু সত্য, যা আমাদের খুব মেনে নিতে হয়।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে এমন কিছু সত্যি থাকে যেগুলো মেনে নেওয়া কঠিন। কিন্তু একবার যদি আপনি সেই সত্যিগুলো মন থেকে মেনে নেন, জীবনের পথচলা অনেকটাই সহজ হয়ে যায়।

১. জীবন কখনো ‘পারফেক্ট’ হয় না। এই যেমন ধরুন, টেসলা মোটরসের সিইও, ২৮০ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক। তাঁর বাবা এরল মাস্ক সম্প্রতি রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর বড় সন্তান ইলন নাকি মানুষ হয়নি। ইলন নিজেও তাঁর ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নন। কোনো জীবন কষ্টমুক্ত নয়। প্রতিটি মানুষের জীবনে কষ্ট থাকে। আপনি যতই চেষ্টা করুন না কেন, কষ্ট থেকে পালিয়ে বাঁচতে পারবেন না। এ জন্য একটা বিখ্যাত উক্তি আছে। যেটা প্রেমের ক্ষেত্রে প্রযোজ্য। বলা হয়, আপনি যাঁকেই ভালোবাসবেন, প্রতিটা মানুষই আপনাকে কষ্ট দেবে। আপনাকে খুঁজে বের করে নিতে হবে, কার কষ্ট আপনি সহ্য করতে পারবেন।

২. অতীত নিয়ে প্রতিটি মানুষের কম–বেশি ‘ট্রমা’ আছে। এমন স্মৃতি আছে, যেগুলো তাড়া করে বেড়ায়। মানুষের জীবনে সব সময় সবকিছু ভালো ঘটে না। আপনার অতীত আপনি চাইলেও কোনোভাবে মুছে ফেলতে পারবেন না। তাই সেটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করে সেটাকে সে রকমই রেখে দিন। বরং ফোকাস করুন বর্তমানে। অতীতকে ডেকে এনে বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে নেই।

৩. আপনার চিন্তা থেকে আপনার অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ। তাই অনুভবকে গুরুত্ব দিন। অনুভবের স্বীকৃতি প্রয়োজন।

৪. ‘মেধা’ অনেকের কম–বেশি থাকতেই পারে। তবে নিয়মিত মন দিয়ে চর্চার ওপর কিছু নেই।

৫. কেউ বুঝবে না আপনার জীবন কতটা কঠিন। এমনকি আপনার সবচেয়ে কাছের বন্ধুও না।

৬. বড় ঘটনা হঠাৎ করে ঘটে না। অনেকগুলো ছোট ছোট ঘটনার সমন্বয়ে ঘটে। জীবনটাকে সিনেমা ভাববেন না। হুট করে কেউ এসে আপনার জীবন রাতারাতি বদলে দেবে না। তাই ছোট ছোট পরিকল্পনা করে বড় পরিকল্পনার দিকে এগিয়ে যান।

৭. মানুষ বদলায়। প্রতিনিয়ত বদলায়। তাই এটা নিয়ে কোনো অভিযোগ করবেন না। সহজে মেনে নিন। মানিয়ে নিন।

৮. আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। তাই সেই চেষ্টা বাদ দিন। এটা নিয়ে আক্ষেপও করবেন না।

৯. আপনার মতামতের কোনো দাম নেই, যত দিন না আপনি ‘কেউ’ হয়ে উঠছেন।

১০. আপনার সংগ্রামের গল্পতে কেউ তালি দেবে না। দেবে সফলতার গল্পে।


সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×