somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ মিনার থেকে ফেরার পথে এক ছাত্রীকে পেটাল ছাত্রলীগ কর্মীরা

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিন-দুপুরে শত শত মানুষের সামনে লাঞ্ছিত হলেন পুরান ঢাকার এক কলেজ ছাত্রী। তাঁকে বেধড়ক পিটিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। গতকাল রবিবার দুপুরে উপাচার্যের বাসার সামনেই ঘটনাটি ঘটে। ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময়। সেখানে ছাত্রলীগের কিছু কর্মী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। মেয়েটির সঙ্গে থাকা অভিভাবকরা এর প্রতিবাদ জানান। এরই প্রতিশোধ হিসেবে ফেরার পথে তাঁদের আটকে ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। ওই ছাত্রী ও অভিভাবকসহ পাঁচজন আহত হয়েছেন এ ঘটনায়। লোকলজ্জায় কারো কাছে অভিযোগ না জানিয়েই তাঁরা চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার তিন কলেজ ছাত্রী শহীদ মিনার থেকে ফিরছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে কটূক্তি করে মুহসীন হল, সূর্যসেন হল ও জসীমউদ্দীন হলের ছাত্রলীগের কিছু কর্মী। মেয়েদের সঙ্গে থাকা অভিভাবকরা বিষয়টির প্রতিবাদ করলে ছাত্রলীগের কর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে তাঁদের গতিরোধ করে গালাগাল দিতে থাকে। ওই সময় তাঁরা নিজেদের ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দিয়ে ওই ছাত্রী ও তাঁর অভিভাবকদের শাসায়। এক পর্যায়ে তাদের একজন ওই ছাত্রীর ওড়না ধরে টান দিলে ছাত্রীটি তাঁর গালে থাপ্পড় মারেন। এ সময় ছাত্রলীগ কর্মী ও ছাত্রীর সঙ্গে থাকা অভিভাবকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ওই সময় ছাত্রলীগের কর্মীরা তাঁদের আটকে রেখে হল থেকে হকিস্টিক ও লাঠি নিয়ে এসে ওই ছাত্রী ও তাঁর অভিভাবকদের পিটিয়ে জখম করে। এ ঘটনায় ছাত্রলীগের কবি জসীমউদ্দীন হলের কর্মী সেতু ও হাজি মুহম্মদ মুহসীন হলের কর্মী বিপ্লবসহ আরো একজন আহত হয়। এ দৃশ্য দেখে ঢাকা ক্যাম্পাসে উপস্থিত দর্শনার্থীরা হতভম্ব হয়ে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'একটি মেয়েকে যেভাবে পেটানো হয়েছে তা বর্ণনা করাও অসম্ভব।' ছাত্রলীগ কর্মীদের হাতে হকিস্টিক ও লাঠি থাকায় কেউ বাধা দিতে সাহস দেখায়নি। ঘটনার সময় কোথাও পুলিশের উপস্থিতি দেখা যায়নি।
এ ঘটনায় হাজি মুহাম্মদ মুহসীন হলের ছাত্রলীগ সভাপতি শেখ মোহাম্মদ আলী কালের কণ্ঠকে বলেন, 'এটা দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা দেখছি। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক, কঠোর শাস্তি পাবে।'
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী কালের কণ্ঠকে বলেন, 'আমি ফুলার রোডে হৈচৈ শুনি এবং বিষয়টি আমার কক্ষের জানালা দিয়ে দেখতে পাই। তখন দেখলাম, একটি মেয়েকে ও দুটি ছেলেকে রিকশায় উঠিয়ে দেওয়া হচ্ছে। তারপর রাস্তায় এসে বিষয়টি সম্পর্কে জানতে পারি।'
ছাত্র ফেডারেশনের নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ
অন্যদিকে একুশের প্রথম প্রহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই দফা পিটিয়েছে ঢাকা মহানগরী ছাত্র ফেডারেশনের সহসভাপতি এম এম পারভেজ লেনিনকে। শনিবার রাতে কলাভবনের পেছনের ফটকে এবং সূর্যসেন হলের সামনের মল চত্বরে এ ঘটনা ঘটে। আহত লেনিন জানিয়েছেন, শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে ছাত্রলীগের ১০-১৫ জন ক্যাডার তাঁর ওপর অতর্কিতে হামলে পড়ে। তিনি বলেন, 'মনোবিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের বাধন ও শোভন এবং মোমেন নামের তিনজনকে আমি চিনতে পারি।' হামলার কারণ সম্পর্কে লেনিন বলেন, 'আক্রমণকারীদের মধ্যে একজনের বন্ধুকে আমাদের সংগঠনের বিভিন্ন দিক সম্পর্কে বলছিলাম। পাশ থেকে ছাত্রলীগের কর্মীরা জানতে পেরে আমার ওপর চড়াও হয়। পরে পথে পেয়ে আমার ওপর দুদফা আক্রমণ করে।'
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাধন বলেন, 'আমি কিছু জানি না। তখন আমি শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম।'
এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৫
২৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×