somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই, বইমেলা এবং ভদ্রলোকদের অভদ্রতা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইমেলায় কোনো লেখকের নতুন বই প্রকাশিত হওয়া মাত্রই কিছু "ভদ্রলোক" ভদ্রতার মাথা খেয়ে লেখকের উদ্দেশ্যে যেসব কথাবার্তা বলে থাকেন তার কিছু নমুনা এবং সেগুলোর উচিৎ জবাব-
১) "ভাই, একটা সৌজন্য কপি দিয়েন/আমার কপিটা কই/আমাকে এক কপি দিয়ো তো, পড়ব/তোমার বই কিন্তু আমাকে গিফট করবা/পিডিএফ লিংক দিয়েন তো ভাই/কপি তো পাইলাম না ভাই!"
যারা এসব কথাবার্তা বলেন, তারা এমন একটা ভাব নিয়ে বলেন যেন সৌজন্য কপি, ফ্রী কপি কিংবা পিডিএফ চেয়ে তারা লেখকের অনেক বড় রকমের উপকার করে ফেলছেন, এতে যেন লেখকের সম্মান খুব বেড়ে যাচ্ছে! লেখক যেন নিজের বই তাদের মাঝে ফ্রীতে বিলিয়ে বেড়াবার জন্যই লেখালেখি করেন। তাদের মাথায় এই বোধটুকুও কাজ করে না যে তাদেরকে বইয়ের কপি দিতে হলে লেখকের কিনেই দিতে হবে। আর বেশিরভাগ লেখকরাই আসেন মধ্যবিত্ত পরিবার থেকে, তাদের পক্ষে নিজের পকেটের পয়সা খরচ করে এভাবে জনে জনে বইয়ের কপি বিলিয়ে বেড়ানো কোনোভাবেই সম্ভব না। কিন্তু এই কথাগুলো সেই ভদ্রলোকদের বলতে গেলেই শুনতে হয়- "কী আমার লেখক! জানি তো কী ছাইপাশ লিখে, ঐসব নাকি আবার মানুষ পয়সা খরচ করে কিনবে!" আবার এদেরকে যদি কোনো লেখক চাপের মুখে বাধ্য হয়ে সৌজন্য কপি দিয়েও দেয়, তখন আবার তাদের ভাবটা হয় এমন- "বাজারে বই চলে না দেখেই তো মাগনা দিয়ে দিলো। এই বই পড়ে কে সময় নষ্ট করবে?!"
একজন লেখকের লেখা একেকটা লাইনও তার অক্লান্ত পরিশ্রম এবং কঠোর সাধনার সাক্ষী। যেই ভিখারীরা ফ্রী বই চায়, তারা ফ্রীতে পেলেও বই ছুয়েও দেখে না। তাহলে লেখক কেন নিজের এত পরিশ্রমের ফসল একটা বইয়ের কপি তাদেরকে দিয়ে অপচয় করবেন??

২) "বই করতে খরচ কেমন হল/কত টাকা দিতে হয়েছে?"
টাকা কেন দিতে হবে? বই কী টাকা দিয়ে বের করার জিনিস? আর যদি দিতে হয়ও, সেটা জেনে আপনার কাজ কী? আপনিও বই বের করবেন বুঝি?!
৩) "রয়্যালটি বাবদ কত দেবে আপনাকে/প্রফিটের কত পারসেন্ট আপনি পাচ্ছেন/আপনার রয়্যালটির টাকা পেয়েছেন/কত দিলো/প্রকাশক যে টাকাটা দেবেন এটা কি নিশ্চিত?"
আপনাদের এত ফাটছে কেন মশাই? রয়্যালটি দিলে দেবে, না দিলে নাই! দিলে সেটা লেখক পাবেন, আপনারা না। তাহলে আপনাদের এত মাথাব্যথা কেন?? লেখকের অবশ্যই রয়্যালটির ভাগ আপনাদের দেয়ার কথা না???
৪) ”যাক খারাপ না! লেখালেখি করা ভালো।"
এই কথাটা বলেই কিছু লোক একটা দীর্ঘঃশ্বাস ছাড়েন, যেন লেখককে তিনি সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন! কেন? লেখালেখি বুঝি ছেলের হাতের মোয়া?? লেখক হতে বুঝি ট্যালেন্ট লাগে না??? ঠিক আছে, এতই যখন সোজা তাহলে একটা কবিতা, একটা উপন্যাস কিংবা একটা গল্প লিখে দেখান দেখি! সোজাই তো!!
৫) "প্রকাশক কি আপনার পূর্ব পরিচিত/আরো নিশ্চয়ই অনেকের পাণ্ডুলিপি ছিল, আপনারটাই কেন প্রকাশক বের করলেন?"
তিন মিলিয়ন শুক্রাণু ছিল। তার মধ্যে আপনার মার ডিম্বাণু কেন আপনাকেই নিলো??!!!

ওপরের কথাগুলো ছাড়াও আরো অনেক রকমের অপমানজনক কথাবার্তা লেখকদের উদ্দেশ্যে বলে লেখকদের ছোট করতে গিয়ে উল্টো নিজেদের জাত চিনিয়ে থাকেন কিছু (অ)ভদ্রলোক..... :)
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×