somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজেক্ট পাই : আমার প্রকাশিত দ্বিতীয়, কিন্তু লেখা প্রথম উপন্যাস

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বই: প্রজেক্ট পাই
জনরা: বৈজ্ঞানিক কল্পকাহিনী
প্রচ্ছদ: আসিফ ইমরান
নামলিপি: জুলিয়ান এবং রহমান আজাদ
প্রকাশক: অনুপ্রাণন প্রকাশন


ভূমিকা:
ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি আন্তর্জাতিক চক্র, যার সদস্য পৃথিবীর তিনটি প্রভাবশালী রাষ্ট্র। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এশিয়া এবং আফ্রিকা মহাদেশের চৌদ্দটি দেশে ছড়িয়ে দেয়া হয় এফিব্যান নামক একটি ভাইরাস, যার প্রভাবে এই চৌদ্দটি দেশের মানুষ পরিণত হয় বোধশক্তিহীন একধরনের নিম্নশ্রেণীর জীবে। ফলে এই চৌদ্দটি দেশ চলে যায় সেই আন্তর্জাতিক চক্রের সদস্যদের দখলে, আর দেশগুলোর নাগরিকেরা পরিণত হয় তাদের খেলার পুতুলে!
এই চৌদ্দটি দেশের মধ্যে অন্যতম আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পাঠানো হয় বাংলাদেশেরই পুরনো শত্রুদের। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ইতিহাসবিমুখ বাঙালি তাদের সেই শত্রুদের চিনতে পারে না। আর যতদিনে চিনতে পারে, ততদিনে অনেক দেরি হয়ে যায়। বাকি তেরোটি দেশের মত বাংলাদেশের বায়ুমণ্ডলেও ছড়িয়ে পড়ে সেই ভয়ঙ্কর ভাইরাস এফিব্যান!
তারপর?
তারপর কী হয়, সেটা জানতে হলে পড়তে হবে বৈজ্ঞানিক কল্পকাহিনীমূলক উপন্যাস- প্রজেক্ট পাই। "প্রজেক্ট পাই" কেবল একটি উপন্যাস-ই নয়, এটি একটি সতর্কবার্তাও বটে। এমন এক আসন্ন বিপদের সতর্কবার্তা, যার জন্যে সতর্ক হওয়ার এখনই উপযুক্ত সময়!


আমার কিছু কথা:
বৈজ্ঞানিক কল্পকাহিনী “রু” আমার প্রথম প্রকাশিত বই হলেও আমার লেখা প্রথম উপন্যাস ছিল এই "প্রজেক্ট পাই", যেটা আমি লিখেছিলাম দুই হাজার পনেরো সালে, অর্থাৎ আজ থেকেও আরো প্রায় চার বছর আগে। কিন্তু নানা কারণে এই উপন্যাসটা আর প্রকাশ করা হয়ে ওঠে নি। তবে কোথাও প্রকাশ না করলেও উপন্যাসটার কথা আমার মাথায় সবসময়ই ছিল। একারণে প্রায়ই “প্রজেক্ট পাই”-এর ফাইলটা বের করে শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বুলাতাম। এরকম করতে করতেই একদিন হঠাৎ মাথায় চলে এলো “রু”-এর প্লট। লেখা শুরুও করে দিলাম আমার দ্বিতীয় উপন্যাস “রু”। মাঝখানে অনিবার্য কারণবশত নেয়া একটা লম্বা বিরতিসহ প্রায় দুই বছরের মত সময় লাগলো “রু” লিখে শেষ করতে। লেখা শেষ হবার বেশ কয়েক মাস পর আমার লেখা দ্বিতীয় উপন্যাসটি অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হলো আমার প্রথম বই হিসেবে। বইটি অনুপ্রাণনের সে বছরের বেস্টসেলারও হলো। “রু”-এর পর এবার আমার মাথায় এলো আমার প্রথম সন্তান, অর্থাৎ আমার লেখা প্রথম উপন্যাস “প্রজেক্ট পাই”-এর কথা, যে কিনা গত চার বছর ধরে ঘরবন্দী হয়ে আছে। ভাবলাম, এবারে যে তাকেও মুক্তি দিতে হয়! :)
অবশেষে “প্রজেক্ট পাই”-ও মুক্তি পেলো। প্রজেক্ট পাই সম্পর্কে আমি আমার পাঠকদের আগে থেকে তেমন কিছুই বলব না। শুধু এটুকুই বলব, “রু” যেমন আমার এবং আমাদের গল্প ছিল, “প্রজেক্ট পাই”-ও ঠিক তেমনি আমার এবং আমাদের গল্প। এখান থেকে আমাকে এবং আমাদেরকে খুঁজে নেয়া এবং আমাদের মাঝখানে নিজেদেরকেও খুঁজে নেয়ার দায়িত্ব আমি আমার পাঠকদের ওপরই ছেড়ে দিচ্ছি। :)



-------------------------------------------------------------
বইটির মুদ্রিত মূল্য: ২৮০/- মাত্র
-------------------------------------------------------------
বইটি অনুপ্রাণন প্রকাশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ২৫% ডিসকাউন্টে অর্ডার করা যাবে। লিংক: http://www.anupranon.com/product/project-pi/
--------------------------------------------------------------
সরাসরি অনুপ্রাণন প্রকাশনের পেইজের ইনবক্সেও অর্ডার করা যাবে ২৫% ডিসকাউন্টে। পেইজ লিংক: https://www.facebook.com/AnupranonProkashon/
--------------------------------------------------------------
২৫% ডিসকাউন্টে অর্ডার করা যাবে Book Street-এর ইনবক্সেও। পেইজ লিংক: https://www.facebook.com/bookstreetbd/
---------------------------------------------------------------
Ittadishop.com থেকেও অর্ডার করা যাবে বইটি। লিংক: Click This Link
----------------------------------------------------------------
এছাড়া রকমারি ডট কম থেকেও বইটি অর্ডার করা যাবে ১৫% ডিসকাউন্টে। লিংক: https://www.rokomari.com/book/189888/project-pi
----------------------------------------------------------------
এছাড়াও কাটাবনের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের নিচতলায় অনুপ্রাণন প্রকাশনের বুকস্টোর থেকেও বইটি সংগ্রহ করা যাবে ২৫% ডিসকাউন্টে... :)

Happy Reading... B:-/
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×