somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলমান করোনা পরিস্থিতিতে ভুক্তভোগীদের সাহায্যার্থে "আট"

১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসলে বর্তমানে শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই এমন একটা সময় যাচ্ছে যে সময়টাতে দাঁড়িয়ে "শুভ নববর্ষ" বলাটা বোধহয় অনেকের কাছেই নিষ্ঠুরতা বলেই মনে হবে। তবুও সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।

বাংলা ১৪২৭ সনের প্রথম দিনেই আপনাদের জন্যে ই-বুক আকারে চলে এলো আমার একক গল্পগ্রন্থ- "আট"।

থ্রিলার, সায়েন্স ফিকশন, হররসহ বিভিন্ন জনরার আটটি গল্প নিয়ে আমার এই গল্পগ্রন্থ। এই আটটি গল্পের মধ্যে চারটি গল্প অনেক আগের লেখা, আর চারটি এই লকডাউনের দিনগুলোতে লেখা। নতুন এই চারটি গল্পের মধ্যে সর্বশেষ যেই গল্পটি লিখেছি, সেটা হচ্ছে “স্রষ্টা”। “স্রষ্টা” গল্পটি লিখে শেষ করার পর হঠাৎ করেই একটা চিন্তা মাথায় এলো- এই গল্পগুলোকে একত্রিত করে ই-বুক আকারে প্রকাশ করলে কেমন হয়? ভেবে দেখলাম, খারাপ হয় না। আমার পাঠকরা যারা এই লকডাউনের দিনগুলোতে ঘরে বসে থেকে থেকে বিরক্ত হয়ে উঠেছেন, করার মত নতুন কিছুই খুঁজে পাচ্ছেন না, সবকিছু বন্ধ থাকার কারণে নতুন বইও কিনে পড়তে পারছেন না, তারা সময় কাটানোর জন্যে কিছু তো একটা পাবেন!

অতঃপর যেই ভাবা সেই কাজ! আমার লেখা বিভিন্ন জনরার আটটি ছোটগল্প সংবলিত গল্পগ্রন্থ “আট” এখন প্রস্তুত ই-বুক আকারে পাঠকদের হাতে হাতে পৌঁছে যাবার জন্য। পাঠকরা খুবই স্বল্পমূল্যে বইটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।

আর হ্যাঁ, পাঠকরা যে টাকায় এই ই-বুকটি ক্রয় করবেন, তার পুরোটাই ব্যয় হবে লকডাউনে আটকে পড়া যে মানুষগুলো দু’বেলা দু’মুঠো খেতে পারছেন না, তাদের সাহায্যার্থে। অর্থাৎ এই বইটি শুধুমাত্র পাঠকদের সময় কাটানোর একটি মাধ্যমই নয়, বরং দেশের এই দুর্দিনে কতিপয় সাহায্যপ্রার্থীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার একটি মাধ্যমও বটে।

বইটির শুভেচ্ছা মূল্য মাত্র ১০০ টাকা।
আগ্রহী পাঠকরা বইটির মূল্য বিকাশের মাধ্যমে পরিশোধ করে এই পেইজের ইনবক্সে নিজের নাম, ইমেইল ঠিকানা এবং যেই বিকাশ নাম্বার থেকে বইটির মূল্য পরিশোধ করেছেন সেই বিকাশ নাম্বারের শেষ তিন ডিজিট পাঠিয়ে দিয়ে বইটি অর্ডার করতে পারেন আজ থেকেই। অর্ডার করার অল্প কিছুক্ষণের মাঝেই ই-বুকটি পৌঁছে যাবে আপনার ই-মেইল ঠিকানায়।
বিকাশ নম্বর: ০১৮৭৯১২৭১৩০

সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

#Stay_Home
#Saty_Safe
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×