somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউ: মৃত্যুর পেলব স্পর্শ

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বই: মৃত্যুর পেলব স্পর্শ
লেখক: রাফাত শামস
প্রকাশনী: অবসর প্রকাশন


মাদকদ্রব্যের জগতে নতুন এক নাম- টাল্টু! অল্পদিনেই বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছে এই মাদকদ্রব্যটি। যেমন অদ্ভূত এর নাম, তেমনই অদ্ভূত সেবনকারীর ওপর এর প্রভাব! এই মাদকদ্রব্যটিকে ঘিরেই জমজমাট হয়ে উঠেছে একটি চক্রের ব্যবসা। এই ব্যবসাকে টিকিয়ে রাখতে যেকোনো কিছু করতে প্রস্তুত সেই মাদকচক্রের মূল হোতা, যে কিনা সবকিছুর কলকাঠি নেড়ে যাচ্ছে পর্দার আড়াল থেকে!
এদিকে একের পর এক পড়ছে "পথের রাজা"দের লাশ। হাজতের ভেতরে খুন হচ্ছে গ্রেপ্তারকৃত অপরাধীরা। তাদের হত্যা রহস্যের তদন্তে নেমেছে জাদরেল পুলিশ অফিসার সাজ্জাদ আলম। কিন্তু তদন্তে নামতে না নামতেই সে সম্মুখীন হতে থাকে একের পর এক চমকের!
সাজ্জাদ কি পারবে এত এত চমক কাটিয়ে উঠে শেষ পর্যন্ত এই রহস্যের সমাধান করতে? জানতে হলে পড়তে হবে রাফাত শামসের নারকোটিক থ্রিলার "মৃত্যুর পেলব স্পর্শ"।
এক কথায় অসাধারণ একটা উপন্যাস "মৃত্যুর পেলব স্পর্শ"! হ্যাঁ, পড়তে পড়তে কিছু জায়গায় আটকে যাচ্ছিলাম, আবার কিছু কিছু জায়গা এতটাই জটিল লাগছিলো যে ঐ জায়গাগুলো বেশ কয়েকবার করে পড়তে হচ্ছিলো। কিন্তু এটাও মানতেই হবে যে পুরো উপন্যাসটা শেষ না করে কিছুতেই উঠতে পারছিলাম না! বইটা পড়ার সময় সারাক্ষণ-ই একটা উত্তেজণা কাজ করছিলো- "এরপর কী হবে? এরপর কী হবে??" আর উপন্যাসের শেষে একটা কিংবা দু'টো নয়, আছে ভয়াবহ রকমের অনেকগুলো ধাক্কা। আর সেই ধাক্কাগুলোও যেনতেন ধাক্কা নয়, রীতিমতো পাঠককে চেয়ার থেকে ফেলে দেয়ার মতো ধাক্কা! শুধু তাই না, উপন্যাসের একদম শেষ লাইনটা পর্যন্ত টানটান উত্তেজণাময়! আর এই শেষ লাইন থেকে আরো যেটা স্পষ্ট হচ্ছে- খুব শীঘ্রই আসতে চলেছে এই উপন্যাসের দ্বিতীয় খণ্ড। এবং আশা করা যাচ্ছে যে দ্বিতীয় খণ্ডটিও দুর্দান্ত হতে যাচ্ছে!
যাই হোক, "মৃত্যুর পেলব স্পর্শ" পড়া শেষ করে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি এর পরবর্তী খণ্ডটি প্রকাশ হওয়া মাত্রই লুফে নেয়ার জন্য!

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×