somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা গল্প শুনবেন?

৩১ শে মে, ২০২১ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা গল্প শুনবেন?
হ্যাঁ, আপনাদেরকে গল্প শোনাতেই বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা তৃতীয় উপন্যাস "একটা গল্প শুনবেন?"..... :)


বই: একটা গল্প শুনবেন?
জনরা: রিভেঞ্জ থ্রিলার/সাইকোলজিক্যাল থ্রিলার/মার্ডার মিস্ট্রি
লেখক: তানভীর আহমেদ সৃজন
প্রচ্ছদশিল্পী: কৌশিক জামান
প্রকাশনী: বাতিঘর প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা: ৪০০
মুদ্রিত মূল্য: ৪৫০/-


রাজধানীর খিলগাঁয়ের তালতলা এলাকার একটি বাড়ি থেকে একসঙ্গে পাঁচটি ক্ষত-বিক্ষত বীভৎস মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাঁচটি মৃতদেহ-ই নগ্ন! জানা যায়, এই পাঁচজন আগের বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলো। কে বা কারা এমন বীভৎসভাবে খুন করে থাকতে পারে এই পাঁচজনকে- পুলিশ এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নিখোঁজ হয়ে যায় আরো পাঁচজন। আর তারপর একই ভাবে তাদেরও নগ্ন এবং ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া যায় পরের বছরের একই দিনে!
কী সম্পর্ক ছিলো এই নিহতদের মাঝে? ভিন্ন ভিন্ন বয়সের, ভিন্ন ভিন্ন পেশার এবং ভিন্ন ভিন্ন জায়গায় বসবাসকারী এই মানুষগুলোর মাঝে যদি কোনো সম্পর্ক কিংবা যোগাযোগ না-ই থেকে থাকে, তবে তাদের সবার সঙ্গে খুনীর কী সম্পর্ক ছিলো? আর তাদের সবার দেহে খোঁদাই করে আঁকা ছবিগুলোই বা কী অর্থ বহন করছে? খুনী কি কিছু বলতে চাইছে এই ছবিগুলোর মধ্য দিয়ে? কী বলতে চাইছে?
এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করে রহস্যের সমাধান করতেই মাঠে নেমেছে ডিবির জাঁদরেল গোয়েন্দা রায়হান সিদ্দিকী।
রায়হান কি পারবে এই রহস্যের জট খুলতে? নাকি রহস্যের জট খুলতে গিয়ে নিজেই জড়িয়ে পড়বে ধূর্ত প্রতিপক্ষের হেঁয়ালির জালে, আর সেই জাল কেটে সে বেরিয়ে আসতে আসতেই লাশ পড়বে আরো পাঁচজনের?!


যাই হোক, বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত থ্রিলার উপন্যাস "একটা গল্প শুনবেন?" এখন পাওয়া যাচ্ছে-
* Bangla Bazar Books(https://www.facebook.com/banglabazarbooks/)
* rokomari.com (Click This Link)
* Bookat BD (https://www.facebook.com/bookatbd2021/)
* Booker's (https://www.facebook.com/bbookers/)
* baromashi.com (Click This Link)
এবং
* Bondhu Library- বন্ধু লাইব্রেরী (https://www.facebook.com/library.bondhubd/) সহ বাংলাদেশের সকল অনলাইন বুকশপেই.....


তাহলে পাঠক, একটা গল্প শুনবেন?

বইটির অফিসিয়াল ট্রেইলার:
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২১ রাত ১:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

মিত্রের তালাশ ও মিত্রতা তৈরিঃ প্রসঙ্গ আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবন

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৩



বাঙলায় পাওলো কোয়েলহোর সর্বাধিক বইয়ের অনুবাদক হিসেবে দেখেছি তিনি তাঁর প্রায় সকল বইয়ে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলোঃ মিত্র তালাশ করা বা তৈরি করা। এই জিনিস আমাদের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×