somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য স্লিপ।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ গল্পের কোন শুরু নেই। গল্পটা হুট করে চলছে কল্পনা করা যাক। মহাকাল থেকে মহাকালে চলে আসা সময়ের কোন এক জায়গার একটুখানি অংশ ধরা যাক এ গল্পের মূল বিবেচ্য বিষয়। যে সময়টুকু আমি কেটে নিয়েছি, সে সময়ে আমি একটা ঘরে বাস করেছি, সেখানে রয়েছি বসে। ঘরের দরজা বন্ধ। বন্ধ জানালাও। ছোট্ট একটা জানালা, ছোট্ট বলেই কি না, তা দিয়ে আলো কমই আসে। অবশ্য যা আসে, বা, বলা যাক এসেছে, তা দিয়ে আমার সারা জীবনই চলে গেছে। আমি এখন বেশ ক্লান্ত তাই বসে রয়েছি। একা একা। সাথে বিষণ্ণতা। বিষণ্ণতার সাথে মুখোমুখি। বিষণ্ণতার সাথে শূন্যতা। শূন্যতায় ঘর ভরে আছে। একা কি করে হলাম কে জানে! আমি বুঝতে পারছি না - মহাকালের এই সময়টুকু, যাকে আমি নিজের বলে জানি, জানছি, বেশ অদ্ভুত - ছিল! এই ঘরটা আমার - আমার ছিল। এখন নেই। দুদিন হল - আমি আসলে এখানে আটকে আছি। কেউ জানে না। জানার কথাও না। বাইরে বৃষ্টি হচ্ছে - আমার জন্য মনে হয়। বৃষ্টির সাথে শীত নামবে। আমি বসে আছি। বসে আছি একটা পাথরের উপর, দৃশ্যপট বদলে যাচ্ছে - পাশেই সমুদ্রের গর্জন। কান পাতা দায়।

শব্দটা কমে গেছে।

এখন ক'টা বাজে? সারা ঘর জুড়ে অন্ধকার, দেখার উপায় নেই। অবশ্য এখন দেখে কি লাভ, আমার সময়ের প্রয়োজন নেই। আমার অন্ধকার ভালোই লাগে। বাইরে অন্ধকার না আলো ঠিক ঠাহর করতে পারছি না। জানালা বন্ধ। বন্ধ দরজাও। আমার মৃদু হাসতে ইচ্ছে হলো - হাসতে গিয়ে খেয়াল করলাম, আমার মুখ নেই। স্পর্শ করার হাত নেই। দাঁড়িয়ে যাবার মত পা নেই। আমি তবুও বসে আছি। শক্ত পাথরের উপর। উপরে আকাশ নেই, সূর্য নেই, পাশে সমুদ্র নেই। বাতাস টের পাচ্ছি - শুষ্ক এবং আদ্র। আচ্ছা, এটা কি আসলেই অন্ধকার না আমার দেখার চোখ নেই?

এ গল্পের কোন শুরু নেই। মহাকাল থেকে যেটুকু সময় আমার জন্য ধার্য করা ছিল, সেটা খরচ করা হয়ে গেছে। সময়টা অন্যের নামে এখন লিখে দেবে কেউ। তাকে চিনি না আমি, শুধু একবার দেখা হয়েছিল আগে। অনেক আগে। সে ব্যস্ত, তার সাথে গল্প করার কোনো সুযোগ নেই। অবশ্য গল্প করার মত অভ্যাস নেই আমার। কথার পিঠে কথা বলতে পারি না আমি, সে বিরক্ত হতে পারে। তবুও আশা করা যাক, সে একদিন আমার পাশে বসবে যখন তার হাতে রাজ্যের অলস সময়। সে অপেক্ষায় থাকা যেতে পারে।

এ গল্পের কোন শেষও নেই।
তবুও কিছু বলতে ইচ্ছে করছে।

অন্ধকারে বসে আছি।

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×