somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামপাল বিদ্যুতকেন্দ্রের প্রকল্প স্থাপন করা আর কিডনি বিক্রি করে গাড়ি বাড়ি করা একই কথা!!

৩১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ কোটি বা তদুর্ধো বাংলাদেশী মানুষের হৃৎপিন্ড, ফুসফুসের মত এই সুন্দরবন। এই সুন্দরবন যদি না থাকে তবে এই দেশের অস্তিত্ব সংকটে পরে যাবে। মানুষের বেচে থাকাটা অনেক কঠিন হয়ে পরবে।
আমি যদি ১০০ টা মানুষ কে জিজ্ঞেস করি,
সুন্দরবনের রামপালে বিদ্যুৎ কেন্দ্র চান কিনা, ১০০ টা না-সূচক জবাব আসবে।
তাহলে শত ভাগ জনমত কে উপেক্ষা করে সিন্ধান্ত বাস্তবায়নে চুক্তি হয়ে যায় কিভাবে?

দেশের মানুষ কে গ্রেড ভিম বানিয়ে সেই ভিমের উপর ভারতের জন্য ফ্লাট বাসা বানানোর স্পর্ধা কিভাবে পায় সরকার?
প্রশ্নটা নিজেদের বিবেকের কাছে !!
প্রতিবাদ কখন করবেন? যখন বিদ্যুৎ কেন্দ্র হয়ে যাবে?
প্রতিবাদ কখন করবেন? ৪০ বছর পর যখন সুন্দরবন ধ্বংস হবে?
পকেট থেকে বাড়তি টাকা খরচ হবে ভেবে ভ্যাট বিরোধী আন্দোলন এ ঢাকা শহর অচল হয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানে পকেট থেকে টাকা যাবে না বলে প্রতিবাদ করবেন না?
খুবই আশ্চর্য লাগতেছে যে বরেন্য গুনী লেখক "আনিসুল হক" ও "মোহাম্মদ জাফর ইকবাল" স্যার রা এবং অন্যান্য গুনী ব্যক্তিবর্গ রা কেউই রামপাল বিদ্যুত প্রকল্পের বিরুদ্ধে লেখছেন না, অন্যান্য সময় যাদের যেকোন সমসাময়িক বিষয়ে লেখতে দেখা যায়।
এমনকি গণজাগরন মঞ্চেরও কেউই তো তেমন জোড়ালো আওয়াজ তুলছেনা। আমার একজন বন্ধুও এই গণজাগরনের সাথে কিছুটা সম্পৃক্ত, উনি একবার বলেছিলেন, দেশের যেকোন অবস্থায় গণজাগরন মঞ্চ থাকবে।আজকাল তাকেও দেখিনা।

সুন্দরবনও তো এই দেশের সম্পদ, পৃথিবী সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন।। এটি আমাদের প্রতি মহান সৃষ্টি কর্তা আল্লাহর এক মহান দান।
ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস নামক বহুবিধ প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিপর্যয় থেকে উপকূলের কোটি কোটি মানুষকে রক্ষা করে চলছে আমাদের এই মহামূল্যবান সম্পদটি। বিদ্যুৎ কেন্দ্র যদি করতেই হয় তবে সুন্দরবনকে ধ্বংস কেন করতে হবে?
সুন্দরবন ছাড়া কি বাংলাদেশে আর কোন জায়গা নেই? দেশের সকল নাগরিকের উচিত দেশ এবং সুন্দরবন রক্ষার জন্য গর্জে উঠা।

রামপাল বিদ্যুত প্রকল্প চাইনা; চাই সুন্দরবনের সৌন্দর্য চিরন্জীব থাকুক, চির সবুজ থাকুক বাংলাদেশ, পশুপাখির অভয়াশ্রম হোক সুন্দরবন।।

#Say_No_to_Rampal_Electric_Plant
#Save_Nature #Save_Environment
#Save_Sunderban

সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×