somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ধূপছায়াবেসট
প্রত্যেক সত্যের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে প্রত্যেক সত্যের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর প্রেরণার উৎসঃ

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে কোন প্রকার সফলতার প্রয়োজন নেই, তারপরও তারা সফল হয় । অথচ, তাদের সফলতার সূত্র নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই । বিশেষজ্ঞরা অনেক গবেষণা করে দেখেছেন যে, আজকের এই পৃথিবীতে যাঁরা সফল কিংবা যাঁদেরকে আমরা বিজয়ের চুড়ান্ত শিখরে দেখতে পারছি তাঁদের প্রত্যেকে সচেতন ভাবে হোক আর অবচেতন ভাবে হোক সেই সূত্রগুলোকে অনুসরণ করে গিয়েছেন মনের অজান্তেই । আজ আমি সদ্য পাশ করা এইস,এস সি পরীক্ষার্থীরা ,তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ , তোমাদের জন্য বক-বক করা একঘেঁয়েমি পূর্ণ বক্তব্য হাজির করলাম সম্পূর্ণ আত্নিক টানে । আমি ধন্য হব, যদি অন্তত কোন এক ভর্তি যোদ্ধা আমার এই কথাগুলো অনুসরণ করে।
প্রেরণাই হচ্ছে যেকোন সাফল্যের মূল চালিকা শক্তি । অনেকেই এই প্রেরণার জন্য অনেক কথাই বলবেন, তাই আমি অত বিস্তারিত না গিয়ে তোমাদের সহজ এক পথের কথা বলব ,
“উদ্দেশ্য + পরিকল্পনা +স্বপ্ন + অনুশীলন + ধৈর্য্য + আত্নবিশ্বাস = ফলাফল ।”
অথবা, “পরিশ্রম + লক্ষ্য নির্ধারণ + কর্মপ্রচেষ্টা + দৃঢ় প্রত্যয় + স্বপ্ন = ফলাফল ।”
আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, যদি কেউ শুধুমাত্র উপরের দুটি প্রকৃয়ার মধ্যে অন্তত একটি উপায় জীবনে প্রয়োগ করে থাকে, তাহলে সে নিশ্চিত অনুপম উপহার হিসেবে কিছু একটা অর্জন করবে । সক্রেটিসের একটা ঘটনা বলি ,
একবার এক ছাত্র সক্রেটিসের কাছে এসে জীবনের সফলতার সূত্র সম্পর্কে জানতে চাইল । সক্রেটিস তাকে পরদিন নদীর পাড়ে আসতে বললেন । কথামত পরেরদিন ছাত্রটি এসে হাজির হল । কিন্তু সক্রেটিস কোন কথা না বলে নদীর মধ্যে নেমে পড়ল এবং ছাত্রটিকে অনুসরণ করতে বললেন । ছাত্রটিও তাঁর কথামত পিছন পিছন নেমে পড়ল । তারপর বুক পরিমাণ নামার পর সক্রেটিস তাকে পানির নিচে চেপে ধরলেন । এভাবে কিছুক্ষণ পর ছেলেটি মাথা উপরে উঠানোর চেষ্টা করল । কিন্তু সক্রেটিস আবার ডুবিয়ে ধরলেন । এভাবে প্রায় ৭ বারের মত ডুবানোর পর যখন ছেলেটির মুখ বাতাসের অভাবে নীল বর্ণ ধারণ করল তখন তাকে ছেড়ে দিলেন । ছেলেটি হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এলে সক্রেটিস ছেলেটিকে বলল, “ যতক্ষন তুমি পানির নিচে ছিলে ততক্ষণ আকুল ভাবে কি চাইছিলে ? ” ছেলেটি জবাব দিল, ‘বাতাস’ । সক্রেটিস এবার জানিয়ে দিলেন এটিই হচ্ছে সাফল্যের রহস্য । তুমি যেভাবে আকুল হয়ে বাতাস চাইছিলে ঠিক সেইভাবে যখন সাফল্য চাইবে তখনই তুমি সাফল্যের সাক্ষাৎ পাবে । তীব্র উচ্চাকাঙ্ক্ষার চেয়ে সাফল্যের কোন গূঢ় রহস্য নেই ।
অতএব বোঝা গেল তো , যে কোন বিষয়ের প্রতি যদি তীব্র আকাঙ্ক্ষা থাকে তাহবে খুব সহজে সফলতা পাওয়া যায় । তোমার চাওয়া যদি হয়ে থাকে নিখুঁত, তাহলে তোমার পাওয়াও সুনিশ্চিত । ‘তুমি যা ঘুমিয়ে দেখ তা কোন স্বপ্ন নয়, স্বপ্ন হল সেটাই যা তোমাকে ঘুমাতে দেবে না’। আগামী দিল গুলোতে এটাই যেন তোমাদের চালিকা শক্তি হয় ............দেখা হবে সর্বোচ্চ বিদ্যাপিঠে...
ইতি তোমাদের প্রতীক্ষায় চেয়ে থাকা, হাজারো প্রতিভাবানদের মধ্যে হারিয়ে যাওয়া ,তোমাদেরই কোন এক শুভাকাঙ্ক্ষী ... ...ভালো থেকো ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×