somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি চলে কৌশলে, অস্ত্র দিয়ে নয় । কেউ কি নেই পরিত্রানের ??

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে প্রায় দীর্ঘদিন ধরে নোংরা, অসুস্থ রাজনীতির চর্চা হয়ে আসছে। আর ২০১৩ সালে এই জঘন্য রাজনীতি পূর্নতা লাভ করেছে । গতকাল যখন সীতাকুন্ডে পেট্রোল বোমার আঘাতে ৭টি গরুর পুড়ে যাওয়ার ঘটনা শুনলাম তখন নিজের আবেগকে ধরে রাখতে পারলাম না । নিজকে বললাম, “কি করে মানুষ পারে ?” । পাশাপাশি ট্রাকের ড্রাইভার ও হেলপার ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । মনে হয় আমাদের রাজনীতিবিদ্‌দের মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে । রাজনীতি চলে কৌশলে, তাছাড়া বর্তমানে প্রত্যেকটা দল গায়ের জোরে, অস্ত্র দিয়ে বোমা ফাটিয়ে মানুষ মেরে, জনগনের সম্পদ নষ্ট করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে । আর তাদের এই জোরাজুরিতে বলি হতে হচ্ছে নিরীহ প্রাণিদের । গরুরা কি জানত পেট্রোল বোমা কি জিনিস ? কিংবা এর ভয়াবহতাই বা কতটুকু ? তাদের যে এভাবে আগুনে ঝলসে যেতে হবে তারা কি কখনো কল্পনা করেছে ? এদের তো কোন দোষ নেই । তারপরও কেন বিনা অপরাধে তাদের এভাবে আগুনে ঝলসানো হয়েছে ? মানুষ ক্ষমতার লোভে কতটুকু নিচে নামতে পারে এই ঘটনাই তার প্রমান । আমরা কি কখনোই শুধরাবো না ?আমাদের বিবেক বুদ্ধি কি কখনোই জাগ্রত হবে না ? বর্তমানে রাজনীতিবিদ্‌দের জ্ঞান শুন্যে পরিনত হয়েছে । তাঁদের বোঝা উচিত যে, বোমা মেরে মানুষ পুড়িয়ে , পশু পুড়িয়ে ক্ষমতার যাওয়া যায় না কিংবা কোন দাবী আদায় করা যায় না । গনতান্ত্রিক দেশে জনগনই হল ক্ষমতার উৎস । এই যদি হয় মূল চাবিকাঠি , তাহলে জনগনের সম্পদ এভাবে নষ্ট করলে ভবিষ্যতে জনগন কাউকে ভোট দিবে কি ? তারা কোন এক নতুন সরকারকে ভোট দিবে । রাজনীতি করতে হয় বুদ্ধির জোরে ,কৌশলের জোরে , অস্রেমার জোরে নয় । এই হিতাহিত জ্ঞানটুকুও তাদের নেই । আর কতকাল আমরা আমাদের স্বজনকে হারাবো ? নীরিহ পশুদের ঝলসানো চিত্র দেখব ? এর থেকে পরিত্রাণের কি কোন উপায় নেই ? এদেশ থেকে ধর্ম কি পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে ? কোথায় গেল কোরান , বাইবেল, বেদ ও বিজ্ঞানের কথা ? কেন আমরা এসব পড়েছি ? দেশের সম্পদ যদি আমরা রক্ষা করতে না পারি , নিরীহ মানুষ কে যদি ভালোবাসতে না পারি তাহলে এই সব ধর্মগ্রন্থ পড়ে আমাদের লাভই বা কি? আমাদের ধর্ম কি পরিবর্তন হয়ে গেছে ? কেউ কি আছে এর সঠিক জবাব দিতে ?জনগণের কাছে প্রশ্ন রইল । ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×