প্রয়াত অধ্যাপক রণজিৎ চক্রবর্তীর উদ্দেশ্যে নিবেদিত কবিতাঃ
শ্রদ্ধানত অর্ঘ্যমালা
------------কবিঃ দীপক দে
মহাঞ্জলী রণজিৎ চক্রবর্তীর মৃত্যুতে শোকাশ্রু মানব হৃদয়ে
সবুজ বিথীকায় ভরা তেরশত নদীর এই দেশে
বিশাল প্রতিভাবাগ্মী মৃত্যুকে বরণ করল হেসে।
নিভে গেল এই গুণমুগ্ধ রবি-আলোক
চারিদিকে নেমে এলো কালো মেঘাবৃত শোক শুধু শোক।
রেখে গেলেন অজস্র স্মৃতি ভান্ডার সকলের মাঝে
হারানোর বেদনায় কেমন এক বিউগল বাজে ।
তিনি আর উঠবেন না বক্তৃতা মঞ্চে শুভ্র পোষাকে
চোখ তাকিয়ে দেখবেন না কোন ভক্ত অনুরাগী লোকে।
এমন এক ভাষা বোদ্ধা চলে গেল চিরতরে
অম্লান একটি নাম থাকবে এতো মানুষের ভিড়ে।
কর্মে-ধর্মে অমর হে মানুষের ভালোবাসায়
কীর্তিময় গীতি তাঁর সাধন সিদ্ধ সাধনায়।
হৃদপিন্ডের রক্ত সরণে শ্রদ্ধেয় এই প্রিয় স্যার
কোনদিন কোথাও খুঁজে পাবো না আর ।
তিনি ছিলেন সুন্দর আদলে পরম সুন্দর মননে
অতীব শ্রদ্ধেয় মাথা নত তাঁর চরণে।
অমর গাঁথা শব্দে চিরকাল রবে হে রবে
আত্মা শান্তিতে থাক শেষাশ্রয় অন্তিমধামের এই ভাবে।
মেনে নিতে হয় চির বিদায় বেলা
থাকবে গলায় চিরকাল শ্রদ্ধানত অর্ঘ্যমালা।।
------------কবিঃ দীপক দে
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


