somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগে বেঁচে থাকার অবলম্বন খুঁজুন

১৬ ই জুন, ২০১৫ সকাল ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের অনেকের অনেক রকম শখ থাকে। বিভিন্ন কিছু করার নেশা থাকে। মানুষে পাশে দাঁড়ানোর প্রত্যয় থাকে। সমাজের অসংগতিগুলো চোখে পড়ে, সেগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করে। কিছু করতে না পারলে খারাপ লাগে, কিছু বলতে না পারলে দম বন্ধ লাগে। কিন্তু আমরা ভুলে যাই আমাদের সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতা। অত্যন্ত নিষ্ঠুর এক অর্থনৈতিক বাস্তবতার মধ্যে আমরা রয়েছি। এখানে যোগ্যতা মূল কথা নয়, ছলে-বলে-কৌশলে এগিয়ে যাওয়াটাই মূল কথা। এখন পূঁজি এবং পদের কদর, মানুষ গৌণ । কে ভাল মানুষ, আর কে মন্দ মানুষ –সেটি বিচার্য হয় সফলতার মানদণ্ডে। তাই, পেটে ভাতে বেঁচে থাকার ব্যবস্থাটুকু না রেখে নানান কিছু করতে গেলে অচিরেই হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে, অথবা জীবিকার তাগিদে দুর্বৃত্তের বিষবৃত্তে গিয়ে পড়তে হয়।

সমাজটাকে বিষিয়ে দিচ্ছে যারা, যাদের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই, বেঁচে থাকার জন্য যদি আবার তাদেরই পদানত হতে হয়, এর চেয়ে লজ্জার আর কিছু থাকে না। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় এটিই সবচেয় বড় ট্রাজেডি। এ বাস্তবতা পাশ কাটাতে হলে নিজের ন্যূনতম উপার্জনের ব্যবস্থা থাকতে হবে। একটি দোকান হোক, আর একটি ছোট চাকরি হোক –একটা কিছু থাকতে হবে। অর্থাৎ নিশ্চিত একটা অবলম্বন থাকতে হবে। ধনী হওয়ার প্রয়োজন নেই, নিজের কাজটি নিবিঘ্নে করে যাওয়ার জন্যই এটি প্রয়োজন।

যদি আপনার আয়ের কোন ব্যবস্থা না থাকে, তবে আজকেই একটা কিছু শুরু করুণ। এমন কিছু করুণ যা দিয়ে নিশ্চিত উপার্জন হয়, ভবিষ্যতের হিরা-জহরতের পিছনে ছোটাটাই শুধু জীবন নয়; বর্তমান সময়টাই একমাত্র বাস্তব সময়। আজকে যা করলাম তা-ই ধর্তব্যের, ‘কাল’ আমি নাও থাকতে পারি। প্রতিদিন বাঁচতে হবে, প্রতিদিনের বাঁচাটাই আসল বাঁচা। বইয়ের দোকার হোক, আর কাঁঠালের দোকান হোক, করতে হবে একটা কিছু। ইগো নিয়ে বসে থেকে লাভ নেই, ওসব ইগোর ফুটো পয়শাও মূল্য নেই। ইচ্ছাধীন যে কাজটি আপনি করতে চেয়েছেন, ভেতরে ভেতরে কাজটি করে জান, মানুষকে জানানোর খুব দরকার নেই, চূড়ান্ত লক্ষ্যে পেঁৗছালে মানুষ এমনিতেই জানবে।

নিজের সক্ষমতা এবং সীমাবদ্ধতার কথা মাথায় রাখুন। পৃথিবীর বেশিরভাগ মানুষেরই নেশা এবং পেশা এক হয় না, তাই এজন্য আফসোস না করে সময় বণ্টন করে কাজ করে যান। আপনার ইচ্ছাধীন কাজের জন্য দিনের কয়েক ঘণ্টা অবশ্যই আপনি বের করতে পারবেন। ঐ কয়েক ঘণ্টাই যথেষ্ট।

আরেক একটা জিনিস মাথায় রাখবেন- কোনভাবেই খরচ বাড়ানো যাবে না; বেশি ব্যয় এবং বেশি আয়ের চক্রের মধ্যে পড়ে গেলে কিছু আর করতে পারবেন না, শুধু আয়-ব্যয়ই করতে হবে। বেশি আয় করতে গিয়ে একবার সময় নষ্ট করলেন এবং কষ্ট করলেন, আরেকবার সময় নষ্ট করলেন এবং কষ্ট করলেন বেশি ব্যয় করতে গিয়ে। ব্যয় করতে আয় করার চেয়ে বেশি কষ্ট হয়, হয় না? ব্যয় করা মানে কেনাকাটা করা, প্রায় সব ধরনের খরচ কেনাকাটার মধ্যেই পড়ে। কেনাকাটায় মানুসিক শক্তি খরচ হয় প্রচুর, তাছাড়া নানানভাবে এতে কষ্টও বাড়ে। আপনার সুখের জায়গা তো বস্তুতে নয়, আপনার উদ্দেশ্য তো ভিন্ন; তাই অনেক কিছু আপনাকে এড়িয়ে চলতে হবে; একদম বেসিক প্রয়োজনের মধ্যে থেকে জীবন-যাপন করতে হবে, এবং নিজের কাজটি করে যেতে হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ সকাল ৭:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×