মন্ত্রী: তোমাদের বিদেশ পাঠাব, যাবে নাকি?
হুজুর: জ্বি স্যার। এই মাদ্রাসায় পড়ায়ে যে বেতন পাই তা দিয়ে তো সংসার চলে না। লোকে সম্মানও করে না।
পুরোহিত: পূজা করে যা পাই তা দিয়ে এখন আর চলে না।
মন্ত্রী: কোন দেশে যাবে? ভারত, সৌদি আরব এবং আমেরিকা -একটা বেঁছে নাও।
হুজুর: আমরিকা যাব।
পুরোহিত: আমিও আমরিকা যেতে চাই।
মন্ত্রি: ওখানে সাত সকালে পূজার ঘণ্টা বাজে না, আযানও শোনা যায় না।
পুরোহিত: সমস্যা নেই, পূজা ঘরেই করব।
হুজুর: আমিও ঘরে নামায পড়ব।
মন্ত্রী: বুঝলাম।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




