somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখালেখি আরো সুগঠিত এবং সুচিন্তিত হওয়া উচিৎ

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক এবং ব্লগের কারণে একটা বিপদ ঘটে গেছে। উন্মুক্ত মিডিয়া হাতে পেয়ে অনেকের মধ্যে কিছু একটা করে ফেলার মানসিকতা তৈরি হয়েছে, যেটা একেবারেই অযৌক্তিক এবং অসম্ভব। ফেসবুকের সমস্যা এবং ব্লগের সমস্যা একইরকম, তবে ফেসবুকে মানুষ যাচ্ছেতাই খুব একটা লেখে না, তার কারণ, সেখানে ঘনিষ্টজনরা থাকে। কিন্তু ব্লগে সে সমস্যা নেই, এখানে থাকে সমমনা কিছু লোক এবং অপিরিচিত কিছু লোক, একটা বিরোধী পক্ষও থাকে। ফলে মনের মাধুরী মিশিয়ে কিছু লেখার সুযোগ ব্লগাররা এখানে পান, যেটি একেবারেই কাম্য নয়। ব্লগে যারা লিখছেন, তাদের অনেকের লেখায় লেখক পরিচয়ের কোন আলামত নেই। খুবই দায়িত্বজ্ঞানহীন লেখা সেগুলো। আমি মনে করি সামাজিক কনটেক্সট বিবেচনায় ব্লগ উন্মুক্ত করে দেওয়ার পরিবেশ এদেশে এখনো আসেনি। কর্তৃপক্ষের কড়া নজরদারীর মধ্য দিয়েই লেখা প্রকাশিত হওয়া উচিৎ।
লেখকরা বাধার সম্মুখিন কোন যুগে হননি? সবসময় লেখকেরা সেগুলো কৌশলে অতিক্রম করে গিয়েছেন। পাণ্ডিুলিপি রেখে গিয়েছেন, জীবদ্দশায় প্রকাশ করেননি। মনে একটা কিছু আসলেই সেটি লিখে প্রকাশ করে ফেলার সুযোগ নেই। লিখে রেখে দিতে হবে। এক্ষেত্রে কাগজ ব্যবহার করুণ। কাগজ কলমের ব্যবহার ভুলে গেলে লেখক হওয়া সম্ভব হবে না। তাছাড়া লেখক হওয়ার বিষয় নয়, লিখলেই লেখক হওয়া যায় না। বহুত লোক পত্রিকায় কলাম লেখে, অনেক কিছু লেখে, সমালোচনা লেখে, এদেশে তারা বিখ্যাতও, কিন্তু কোন বিচারেই তারা লেখক নয়। লিখে লিখে বৃহত্তর সমাজে প্রভাব বিস্তার করতে হলে লাঠি নিয়ে ধাওয়া করলে চলে না, হাত ধরে হাঁটাতে হয়। সমস্যা হচ্ছে, বেশিরভাগ প্রথাবিরোধী লেখকরা (ব্লগার) সমাজ ব্যবস্থার স্থুল অংশকে লাঠি নিয়ে ধাওয়া দিয়েছে, তাতে সুযোগ পেয়েছে স্বার্থান্ধরা। ওরা ধর্মান্ধদের বলার সুযোগ পেয়েছে, দেখ- সত্যিই ওরা তোমাদের শত্রু। অর্থাৎ কোটি কোটি মানুষের চোখে আপনারা গুটিকয়েক মানুষ (কয়েক লাখ বড়জোর) দোষীসব্যস্ত হয়েছেন বিনাদোষে, শুধু দূরদর্শিতার অভাবে। ক্ষমতালোভী সরকার (রাজনীতিক এবং আমলা) কয়েক লাখ ভোটের (সমর্থন) জন্য কয়েক কোটি ভোটকে খ্যাপাতে যাবে না নিশ্চিত। বাইরে দেশের চাপে একটু ক্ষীণ অওয়াজ কখনো তুললেও তা মিলিয়ে যাবে খুব দ্রুতই। তাই নিশ্চিভাবে বলা যায়, আপনাদের পাশে কেউ নেই।
অনেকে হয়ত বলবেন, বর্তমানে বিমূর্ততার যুগ নয়, এই যুগেও কেন সরাসরি বলা যাবে না। তাদেরকে বলতে চাই, বাংলাদেশ কোন আধুনিক রাষ্ট্র নয়, এটা পিছিয়ে থাকা, পশ্চাদপদ, দরিদ্র, অশিক্ষিত একটি রাষ্ট্র, যেখানকার আমাদের অধিকাংশ মানুষের আচরণ প্রশ্নবিদ্ধ। এখানে শুধু ব্লগারদের কুপিয়ে মারা হয় না, শিশুদেরও পিটিয়ে মারা হয়। তাই যে সহনশীলতার আশা এ দেশের মানুষের কাছ থেকে আপনি করছেন, সেটি বোকামী ছাড়া কিছু নয়।
এভাবে হয় না। কোনকালে এভাবে হয়নি। মাথাটা আপনারা ভুলভাবে খাঁটাচ্ছেন। কী করতে চাচ্ছেন, কীভাবে করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন, কখন করতে চাচ্ছেন -স্পষ্ট করে আগে ভাবুন। দরক্র হয় বছর খানেক কী বোর্ডে আঙ্গুল চালানো বন্ধ রাখুন। নিজেকে গুছিয়ে নিন। আবার সবকিছু নতুন করে শুরু করুন। অন্ধের জন্য চশমা খোঁজা বন্ধ করুন। হয় অন্ধকে হাত ধরে পার করুন, নতুবা এড়িয়ে যান। দূর থেকে ‘তুমি অন্ধ তুমি অন্ধ’ বলে চিৎকার করার ফলাফল ভয়ঙ্কর হচ্ছে।
Just stop it now
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৩
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×