somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার আর বাংলাদেশের সংস্কার করা লাগবে না

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তসলিমা নাসরিন আপনাকে বলছি,
ছোট ছোট ছেলে মেয়েদের উস্কে দেওয়া বন্ধ করুণ, ওদের বাঁচতে দিন। দেশ ছেড়ে আপনি ভাল আছেন, না মন্দ আছেন, তা জানি না, তবে খুব খারাপ থাকার কথা নয়। আপনি তো নিরাপদে আছেন, তো ওদের দিয়ে যা লেখাচ্ছেন সেগুলো নিজে কেন লিখছেন না? নিজে মানে- লোক ভাড়া করেও তো ওগুলো লেখানো যায়। মুখস্থ কিছু কথা। সারেগামাপাধানিছা ছানিধাপামাগারেছা। এই লিখতে লেখক হওয়া লাগে? এইসব লেখানোর প্রয়োজন আছে মনে করলে দশজন লোক নিয়োগ দিয়ে তাদের দিয়ে নিরলস লিখিয়ে যান।
দেশের অবস্থা জানেন না? যে দেশে নিজে থাকতে পারেননি, যে দেশে আপনার মত পরাক্রমশালী একজন লেখক থাকতে পারেনি, সেদেশে ঐসব ছাইছাতা লিখে ছোট ছোট ছেলেগুলো কীভাবে থাকবে?
আপনার জীবন নানান ঢঙে কেটেছে, খুব দুঃখে কেটেছে বলে আমি অবগত নই। এসেছিলেনও একটি স্বচ্ছল পরিবার থেকে, মেডিকেলের ছাত্রী হিসেবেও সমাজের কাছ থেকে প্রথম দিকে কিছু সফট কর্নার পেয়েছেন। জীবন আপনার সুখেই কেটেছে বলে বিশ্বাস করি, এখনও আপিন সুখে আছেন, নিশ্চিন্তে আছেন। এটা আমার ধারণা, ধারণা ভুলও হতে পারে।
আপনার অনেক লেখা প্রশংসাযোগ্য, তবে সেরকম লেখা খুবই কম, আপনি নিজেকে একজন এক্টিভিস্ট দাবী করলে ব্যক্তিগতভাবে আমি স্বস্তিবোধ করি। আপনার প্রতিবাদ করার ক্ষমতা আছে, সাহসও আছে, তবে আপনার অহংবোধ এবং অপরিণামদর্শিতা নিন্দনীয়।
আপনি শান্তিতে থাকেন, লেখালেখি করেন, এটা চাই। তবে একটা অনুগ্রহ আপনি করেন, ছেলেদেরকে বলেন, তারা যাতে চাপাতি উস্কে না দেয়, আপনিও ওখান থেকে উস্কানি দেওয়া বন্ধ করেন। খুব মারাত্মক একটা সমাজ ব্যবস্থার মধ্যে থেকে থেকে এমনিতেই দম বন্ধ হয়ে আসছে, তার উপর এরকম নৃশংস হত্যাকাণ্ড দেখতে আর ভাল লাগে না। প্লিজ, আর না। আপনার আর বাংলাদেশের সংস্কার করা লাগবে না। এখন দয়া করে চুপ যান ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

জিউস vs মুসা (আ.)

লিখেছেন দানবিক রাক্ষস, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

×