somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে সংখ্যালঘু?

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানে হিন্দু আছে? নেই বললেই চলে। খ্রিস্টান আছে? তাও নেই বললেই চলে। তাহলে সেখানে কি সংখ্যালঘু নেই? অবশ্যই আছে। প্রতি মাসেই ওখানে দুএকটি বোমা হামলার ঘটনা ঘটে। কারা মরে তাতে? কে কাদের মারে?
ইরাকে? শিয়া এবং সুন্নি একে অপরকে মারছে, মারছে না? বাংলাদেশে ওসব ঝামেলা নেই, তাই না? সত্যিই এখন ওসব ঝামেলা নেই, কারণ, সংখ্যালঘুর একটা দৃশ্যমান মডেল সামনে আছে। ধরুণ, আগামী বিশ-ত্রিশ বছরে বাংলাদেশে হিন্দু প্রায় আর থাকল না, তখন তো সাম্প্রদায়িকতা থাকার কথা না, নাকি?
আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক- ধরুণ, আমরা দুই ভাই, দুই ভাইয়ের দুই বউ, সম্পর্ক ভালো না, একেবারে সাপে নেউলে। এটা ঘরের ব্যাপার, বাহিরের শত্রু থাকায় এখনো সমস্যাটা চূড়ান্ত রূপ লাভ করেনি। প্রতিবেশী কারো সাথে বোঝাপড়ার বিষয় আসলে তখন আমরা দুই ভাই এক, দুই বউও এক। কারণ, সেখানে উভয়ের স্বার্থ রয়েছে বলে মনে করছি আমরা। ঘরে এসে আবার কামড়াকামড়ি। প্রতিবেশীর সাথে সমস্যাটা চলমান থাকায় ঘরের বিষয়ে আমাদের এখনো পুরোপুরি যুদ্ধংদেহী হওয়া থেকে বিরত রাখছে, কারণ, দুই ভাই-ই আমরা ভাবছি প্রতিবেশী তাড়ানো মধ্যে আমাদের উভয়ের বড় স্বার্থ আছে।
প্রতিবেশী এক সময় চলে গেল। এবার ভেতরের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠল। অপেক্ষাকৃত শক্তিশালী ভাই অপর ভাইয়ের উপর নানান মতবাদ চাপিয়ে দিতে শুরু করল, এক সময় অর্থ সম্পদ দখল করে নিতে শুরু করল। ... বিষয়টা এরকম। অর্থাৎ ষড়যন্ত্রের তত্ত্বটা হচ্ছে- সে সবসময় প্রতিপক্ষ খোঁজে। খুন করা যার নেশা খুন সে করবেই, এক অজুহাতে আজকে একজনকে, অন্য অজুহাতে কালকে আরেকজনকে। তাই হিন্দু শূন্য হওয়ার একটা বড় বিপদ বাংলাদেশে আছে। তিনপাশে ভারত, একপাশে মিয়ানমার এবং বঙ্গোপসাগর নিয়ে বাংলাদেশ নামক যে ভূখণ্ড স্বাধীন হয়েছিল সেখানে হিন্দু জনসংখ্যাটুকু এক ধরনের বাফার হিসেবে কাজ করেছে, এখনো কাজ করছে, বাংলাদেশ হিন্দুশূন্য হলে এদেশে অস্থিরতা এবং অশান্তি বাড়বে বৈ কমার কোন সম্ভাবনা নেই। ইন্ডিয়া এখনও যতটুক যা ভালোটালো বাসে তখন তো মোটেও বাসবে না। শুধু সম্প্রিতি টম্প্রিতির কথা বলে কাজ হবে না, যৌক্তিক আলোচনায় আসতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সম্প্রিতি হিন্দু মুসলমানদের মধ্যে যথেষ্ট এদেশে আছে, কিন্তু জাতিগত দিক বিবেচনা করলে এই দুটি সম্প্রদায় পরস্পরের প্রতি খুবই বৈরি এখনো।
মুসলামানরা মনে করছে ১৭৫৭ সালে ইংরেজদের সাথে মিলে হিন্দুরা এ অঞ্চল থেকে মুসলিম শাসনের অবসান ঘটিয়েছে, হিন্দুরা মনে করছে আরব থেকে ১২০৪ সালে (এর আগেে এসে ধর্ম প্রচার করেছে বলে শোনা যায়) মুসলমানরা এসে অস্ত্রের মুখে হিন্দু রাজাদের সিংহাসনচ্যূত করেছে। ঐতিহাসিক এ সমস্যার সাথে যোগ হয়ে আছে ১৯৪৭ এবং ১৯৭১ নামক আরো দুটি বিষ ফোঁড়া। ভয়াবহ সমস্যা রয়েছে ভেতরে ভেতরে, উপরে সম্প্রিতির একটা প্রলেপ রেখে খানিকটা সামাল দেওয়ার চেষ্টা করা হয়। আসলে এই চেষ্টাটা করে যাওয়া ছাড়া আর কিছু করারও নেই। কারণ, এ অঞ্চলের মানুষ মানবিক ভাবাদর্শে উদ্ভুদ্ধ নয়, ধর্মান্ধ এবং ইহকাল-পরকাল লোভী এখানকার বেশিরভাগ মানুষ, তাই খুব বেশি আশাবাদের জায়গা নেই, একধরনের ভারসাম্য তৈরি করে রাখাটাই এ অঞ্চলের একমাত্র সমাধান।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×