somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'মধ্যবিত্ত' কখনই আপনার সাহায্য স্বীকার করবে না

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যবিত্ত শব্দটি দ্বারা শুধু বিত্ত বৈভবের অবস্থা বুঝায় না, বরং এর চেয়ে মানুসিক দিকটাই বেশি করে তুলে ধরে। মধ্যবিত্ত সব সময় প্রাণান্ত হয় উচ্চবিত্ত হওয়ার আশায়, এবং মধ্যবিত্তের এই তৃষ্ণা শুধু অর্থের জন্য নয়, একই সাথে সম্মান এবং খ্যাতির জন্যও। সবসময় তার প্রতিযোগিতার মনোভাব, এবং প্রতিযোগীর সংখ্যা যেহেতু অসংখ্যা, তাই সব সময় তাকে তঠস্থ থাকতে হয়, কৌশলে সে নিতে চায়, সে চুরি করে নিতে চায়। সে গোপনে হাত পাতে, এবং সাহায্য প্রাপ্তির বিষয়টি দ্রুতই এড়িয়ে যেতে চায়, কারও কাছে কৃতজ্ঞা থাকতে সে রাজি নয়, তাতে তার মধ্যবিত্ত মানুসিকতায় ঘা লাগে।
অন্যদিকে নিম্নবিত্ত পরিশ্রমী এবং নিয়তিবাদী হয়, তাদের মধ্যে স্ট্যাটাস মেইনটেইনের ব্যাপার থাকে না, ফলে তারা হাত পাততে পারে অকপটে, লোকচক্ষুর আড়ালে গিয়ে তাকে নিতে হয় না। কিন্তু মধ্যবিত্ত তা নয়, সম্মান হারানোর ভয়ে তার সব সময় ত্রাহি অবস্থা। সবচে’ কাছের মানুষটিকেও সে আঘাত করতে ছাড়ে না নিজের গরিমার প্রয়োজনে। দুঃখ-কষ্ট, সুখ-তৃষ্ণা, অতৃপ্তি, মিথ্যা-ছল-চাতুরী তার নিত্য সঙ্গী।
এর মানে কি আপনি মধ্যবিত্তকে এড়িয়ে চলবেন? তা নয়, কারণ, আপনি নিজেও তো একজন মধ্যবিত্ত। এক্ষেত্রে আপনার বলয়টাও মধ্যবিত্ত বলয়। তাই আপনাকে ডিল করতে হবে বুঝেশুনে। মধ্যবিত্তকে হেল্প করলে তা খুব একটা কাজে আসে না, কারণ, তার চাহিদা অসীম, সে জানে ভোগ্য সামগ্রীর সকল খোঁজ খবর, তাই খুব বিপদগ্রস্থ না দেখলে মধ্যবিত্তকে হেল্প করতে যেতে নেই। বেটার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। আপনার বাসা থেকে যে রোজ ময়লা নিয়ে যায় খুব যত্ন করে তাকে একদিন দুটো মিস্টি খাইয়ে দেখবেন কেমন সে তৃপ্তির ঢেকুর তোলে। মধ্যবিত্তের কাছ থেকে এমন রেসপন্স আপনি পাবেন না, বরং সে আপনাকে হতাশ করবে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

×