এক
আজ ২ রা রমজান। ধর্ম প্রাণ মুসলমান আজ দ্বিতিয় দিনের জন্য আল্রাহ দরবারে সংযম সাধনের মাধ্যমে তাদের ঈমানী শক্তির প্রানদানে অবতীর্ণ। আগামী প্রায় এক মাস কাল মুমিন মুসলমানদের ঈমানী পরীক্ষা শেষে আল্লাহ আনন্দময় ঈদ-উ-ফিতর উপহারের প্রতিশ্রুতি প্রদান করেছেন।
ঈদ মানে আনন্দ। তুলনামূলক ভাল / নতুন জামা কাপড় পড়া , সবাই কে নিয়ে উন্নত মানের খাওয়া দাওয়া করা ঈদের শরিয়ত সম্মত অংশ। ঈদ কে কেন্দ্র করে যে কিছু বাড়তি আয়োজন, তার জন্য প্রয়োজন কিছু অতিরিক্ত অর্থ । কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রয়োজনীয় অর্থে উৎস কি হবে? এ সংক্রান্ত ইসলামের বিধান কি?
দুই
মুসলমান মাত্রই বিশ্বাস করেন যে ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন বিধান। পবিত্র কোরান মজিদ তাদের গাইড লাইন এবং নবীকরিম (সাঃ) এর জীবন অনুশীলণ হচ্ছে ইসলামি জীবন বিধানের প্রয়োগিক উদহারণ। নবীজি (সাঃ) নিজেই বলেছেন, হদিস অর্থ তাঁর জীবন যাপণে কোন প্রশ্নের জবাব পাওয়া না গেলে খোলাফায়ে রাশেদিন বা সাহাবায়ে একরামদের জীবন কে অনুসরণ করতে।
আজ সার মুসলিম বিশ্বে যেমন ঈদ পালিত হয়, নবীজি (সাঃ) এর জামানায় একই ভাবে ঈদ আনন্দের বার্তা নিয়ে আসতো। সে জামানায় ঈদের আনন্দ কি ঈদ বোনাস (ব্যবসায়ীদের ক্ষেত্র ঈদের কথা বলে অতিরিক্ত মূল্য নেওয়া বা বকশিশ সংস্কৃতির) উপর সমানুপাতিক ভাবে নির্ভরশীল ছিল?
খুলাফায়ের রাশেদীনদের জামানায় শুধু মাত্র রাজকর্মচারীরা কি পদ মর্যদা অনুয়ায়ী রাজকোষাগার /বায়তুল মাল থেকে ঈদ বোনাস পেতেন? আমি বিগত কয়েক দিন এই প্রশ্ন উত্তর খুজেছি। কোন উত্তর পাইনি।
তিন
তবে এ সংক্রান্ত হযরত উমর (রাঃ) জামানার একটি কাহিনী পেলেলাম , যাতে দেখা যায় সকল কে রাষ্ট্র তহবিল থেকে ঈদ উপলক্ষে কাপড় প্রদান করা হযেছে। ।ঈদ নামাযে ইমামতী করতে হযরত উমর (রাঃ) দাড়িযেছেন। ঠিক সেই সময় একজন উচ্চ স্বরে বলে উঠলেন,''হে উমর! যে কাপড় প্রত্যেক কে প্রদান করা হযেছে তা দিয়ে তো এত লম্বা জামা তৈরি সম্ভব নয়।তুমি কি খলিফা হিসাবে বেশি কাপড় নিয়েছো?' হযরত উমর (রাঃ) উত্তর করলেন,' না। দেখ আমার পুত্র পুরাতন জামা পড়ে ঈদ নামাযে এসেছে; কারণ তার কাপড় আর আমার কাপড় মিলিত করে আমার পরিধেয় জামা টি লম্বা করে বানানো সম্ভব হয়েছে।'
চার
আমি নিজে ভেবে ঈদ আনন্দে প্রয়োজনীয় অতিরিক্ত ব্যয়ের উৎস বিষয়ে সিদ্ধান্তে এসেছি।সারা দিন পনাহার বর্জন করা কারণে এক মাস কাল ব্যাপী সীয়াম সাধনের মাধ্যমে প্রতিটি পরিবারে এক মাসের প্রয়োজনীয় খাদ্য বা খাদ্য বাবদ ব্যয় সাশ্রয় হবার কথা। এ ছাড়া সুগন্ধী ব্যবহার সাশ্রয়। (যা আরব সমাজে মুসলিম যুগের পূর্ব হত সমাদৃত ছিল এবং এই সুগন্ধি আরব সমাজে সম্পূণৃ আমদানী পণ্য ছিল।)
বিশেষ ভাবে লক্ষনীয় যে, ফিতরার বিধান কিন্তু খাদ্য উপাদান নির্ভর এবং ব্যক্তি বিশেষের সম্পদের পরিমাণ দ্বারা নিধারিত নয়। সারা মাসের সাশ্রয়কৃত খাদ্য থেকে নির্দিষ্ট পরিমাণ ফিতরা হিসাবে দেওয়াই বিধান। এবং হত দরিদ্র সেই সব মানুষ সীয়াম সাধনের পরও যাদের ঈদ আনন্দের জন্য কোন সাশ্রয় হয় না; যারা বৎসরের সকল দিন দু মোঠ খাবার বিষয়ে অনিশ্চয়তায় ভোগে; তারা যেন ফিতরার অর্থে ঈদ আনন্দে সামির হতে পারে।
উপসংহার
রমজান মাসে দৈন্দিন জীবনে সীয়াম সাধনের মাধ্যমে যে সাশ্রয় তাই ঈদ আনন্দে ব্যয়িত হবে। ঈদ বোনাস কিংবা ঈদ বকশিস অথবা ঈদের দোহাই দিয়ে পণ্যের উচ্চ মূল্য গ্রহন সম্পূর্ণ রূপে রোজার মৌলিক দৃস্টি ভঙ্গির বিরোধী ।
[ পুনশ্চঃ যুক্তি দিয়ে আমাকে ভুল প্রামন করতে পারলে খুশি হব।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




