somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজা নিয়ে নাসরুদ্দীন হোজ্জার কৌতুক!

২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত কাল রমজান মাস নিয়ে একজন শ্রদ্ধেয় ব্লগার স্মৃতি চারণ করতে গিয়ে তাঁর শৈশবের একই দিন একাধিক রোজা রাখার কাহিনী বলেছেন। খুব সম্ভবত প্রায় সকলের শৈশবে সকাল-দুপুর দু'বেলা খেয়ে দিনে তিনটি রোজা রাখার মজার অভিজ্ঞতা আছে।কাল সেই স্মৃতি চারণ পড়তে গিয়ে শৈশবে পড়া 'মোল্লা নাসরুদ্দীস হোজ্জা'র গল্প মন পড়ে গেল। তাই পাঠকের জন্য তুলে ধরলাম।


'মোল্লা নাসরুদ্দীস হোজ্জা'র যুগে ক্যালেন্ডারের প্রচলন ছিল না। ফলে রমজানে রোজার সংখ্যা হিসাব রাখাটা এক রকম কঠিন কাজ ছিল। প্রকৃত সংখ্যা নিয়ে প্রায় বিবাদ হত। সেই কারণে প্রতি বছর নাসরুদ্দীস হোজ্জার মহল্লার এক জনের উপর দ্বায়িত্ব অর্পিত হত রোজার সংখ্যার হিসাব রাখার জন্য। সে বছর এ দ্বায়িত্ব পড়লো 'মোল্লা নাসরুদ্দীস হোজ্জা' উপর।
হোজ্জার বুদ্ধি তীক্ষণ । তিনি প্রতি দিন ইফতারির আগে একটি মাটির কলসে একটি করে পাথর জমা করে রাখতেন যেন প্রয়োজনের সময় সহজেই পাথরের সংখ্যা গনণা করে সঠিক রোজার সংখ্যা জানা যায়।
হোজ্জার ছোট মেয়ে টি বাবার পাথর সংগ্রহ করতে দেখে বাবা কে সাহায্য করার জন্য যেখানে যত নুড়ি পাথর চোখে পরতো এনে সেই কলসে এনে ফেলতো।

এর মাঝে রমজানের বেশ কত দিন অতিবাহিত হয়ে গেল। তারাবির নামাজের সময় হোজ্জার কাছে জানতে চাওয়া হল কত টি রমজান শেষ হয়েছে। হোজ্জা কিছু সময় প্রার্থনা করে বাড়ি এসে তাঁর কলসের পাথর গণনা করে দেখেন পাথর আছে ১৪৯ টি্ । হোজ্জা বুঝলেন তা হতে পারে না। তিনি তাড়াতাড়ি মসজিদে ফিরে জবাব দিলেন ' ৪৯টি রোজা অতি বাহিত হযেছে"। সকলে বলে উঠলেন , ' না, না! তা কি করে সম্ভব। '

মোল্লা নাসরুদ্দীস হোজ্জা বললেন ,' ঠিক আছে , তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় , তবে এই থলি কে বিশ্বাস কর । তাহলে রোজার সংখ্যা ১৪৯ টি।''



মোল্লা নাসরুদ্দীস হোজ্জা যুগ বহু আগে গত হয়েছে। রমজানের সংখ্যা নিয়ে আজকের এ রকম যুগে বিরোধ হবার আর কোন সুয়োগ নেই।কিন্তু সত্যই কি তাই? প্রতি বছর দেখি খোদ ঢাকা শহরে বিভিন্ন গোষ্ঠি ভূক্ত মুসলমানরা রোজা শুরু ও শেষ করা নিয়ে কিংবা ঈদের দিন নির্ধারণ নিয়ে বিবাদে অবর্তীণ হয় । এই বিবাদের সমাধান তো হচ্ছেই না ; বরং য়েন দিন দিন বাড়ছে।

এই বিবাদ টি মূলত চাঁদ দেখা কে কেন্দ্র করে।বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে আমরা চাঁদ দেখার ক্ষেত্রে আমাদের চাঁদ আমাদের দৃষ্টি গোচর হওয়া কে গুরুত্ব দেই।অথচ কয়েক সহস্র বছর আগেই নবীন চাঁদের মাসিক আবির্ভাবের ক্ষণ গণনার ( যা কে লগ্ন বলে) বৈজ্হানিক পদ্ধতি আবিষ্কৃত।

মজার বিষয়।আমার কিন্তু এই যুগে আর আকাশে সূর্যের অবস্থান দেখে নামাজ আদায় করি না। কিংবা সচক্ষ সুবেহে সাদিকের বা সূর্যাস্তের সময় নির্ধারন করে সেহেরী করি না বা ইফতার করি না। আমারা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ণয়কৃত সময় অনুসারে তা করে থাকি।

কেউ যদি বলেন চাঁদ দেখার অনিশ্চয়তা ঈদ আনন্দের অংশ । বৈজ্ঞানিক গণনা সেই আনন্দ কে মাটি করবে তাহলে কিছু বলার নেই। কিন্তু আমাদের গ্রামে শরিয়াতপুরের একজন পীরের মুরিদ তিনটি পরিবার গত বছর ঈদ করা নিয়ে যে তিক্ষতার শিকার হয়ে আজও যেভাবে জীবন যাপন করছে তাদের কথা মনে করেই আমার এ লেখা।




সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৫
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×