
প্রতিদিন কত শিশুই তো অনাহারের ,অপুষ্টিতে মারা যায়। মারা যায় চিকিৎসার অভাবে কিংবা ভুল চিকিৎসায়। রবোট্রনিক্স সভ্যতার যুগের আমার মত অনুভুথিহীন মানুষগুলোকে তা কতটুকুই বা তা আলোড়িত করে।?
গত ২৫ আগস্ট ২০০৯ দৈনিক ডেইলি স্টার পত্রিকায় চার বছরের শিশু ইভার উপরের ছবিটি যখন দেখি তখন, কেন যেন পাথর খোদিত আমার দুই চোখ ঝাপসা হয়ে উঠেছিল।
কুমিল্রার ব্রাক্ষনপাড়া উপজেলার কোন অজপাড়া গাঁয়ের চার বছরের শিশুর জন্য দীর্ঘক্ষণ মন ভারাক্রান্ত করে রাখলে তো এই আধুনিক জীবন চলে না। ঝাপসা হয়ে যাওয়া চোখে হাত রগড়ে আর ঘোলাটে চশমার গ্লাস পরিস্কার করে কয়েক মুহূর্তের মধ্যে ইভা নামের শিশুটিকে মনের আঙ্গিনা থেকে মুছে ফেলেছিলাম।
সেই দিন মাঝ রাতে কি যেন কর দুঃস্বপ্নে জেগে উঠে পাশে ঘুমন্ত আমার দুই বছরের মেয়ে 'অগ্নি'র মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলাম।কি অদ্ভুৎ মিল।!আমার মেয়ে 'অগ্নি'র ইভার মতই সামনের কাঠিবড়ালির মত বড় দুইটি দাঁত । হয়তো ইভাও অগ্নির মত আঙ্গুল চুশতো তাই সামনের দাঁত দুটো সামান্য উচু ।যার কারণে ঘুমন্ত ঠোটও সব সময় সামন্য ফাঁক হয়ে থাকে। ঠিক একই ধরণে ছোট্ট গোলমুখ , ছোট চাটা চুল, ক্ষীণকায় দেহ।
আজ সকালের পত্রিকার পাতায় দেখি আমার সে রাতের দুঃস্বপ্ন সত্য হয়েছে।ইভা আর আসাদনগর নামক অজপাড়া গায়ে ছুটে বেড়াবে না।হয়তো জীরন যুদ্ধ সদা ব্যস্ত প্রিয়জনরাও একে সময় ইভা নামের ছোট্ট মেয়েটিকে ভুলে যাবে।কিন্তু ভুলবে না আসাদনগর গ্রামের গাছ আর পাখালিরা । হয়তো তারাই কোন একদিন আমার মেয়ে 'অগ্নি' সামনে আমাকে দাড় করিয়ে দেবে ' ইভা'র খুনি হিসাবে। আমাকে প্রশ্নের মুখোমুখি করবে,' কেন ইভাকে বাঁচাতে পারলাম না? কি দায়িত্ব সে দিন আমি পালন করেছিলাম।?'

প্রিয় ইভা। তোমার কাছে নত মাথায় স্বীকার করছি যে , আমাদের এই ক্ষনস্থায়ী মানব বন্ধন ছিল শুধু বিবেককে প্রবোধ দেওয়ার নামান্তর। তাই, আমাদের দূর্বল বন্ধন ছিন্ন করে তুমি চিরতরে চলে গেলে তোমার প্রিয় খেলার সাথী পাখ-পাখালিদের মাঝে।
আমার অক্ষমতা প্রতি করুণা কর।
---------------------------------------------------
নিউজঃ
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




