somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্ণবয়স্ক ছাত্রছাত্রী ও শিক্ষকের মধ্যে সম্পর্ক অস্বাভাবিক নয়। তবে এই সম্পর্ক দ্বারা শিক্ষকের মূল্যায়ণ প‌্রভাবিত হয় কিনা এটাই মুল বিষয় হওয়া উচিত।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পূর্ণবয়স্ক যেকোন ছাত্রছাত্রী ও শিক্ষকের মধ্যে সম্পর্ক অস্বাভাবিক নয়। উভয়ের সম্মতিতে তাদের ভিতর যেকোন ধরণের সম্পর্ক হতে পারে। তবে হ্যাঁ এই সম্পর্ক দ্বারা শিক্ষক ঐ ছাত্রছাত্রীকে বিশেষ কোন সুবিধা দেন কিনা এটাই মুল বিবেচ্য বিষয় হওয়া উচিত। ঐ সম্পর্কের বদৌলতে কোন বিশেষ সুবিধা দেয়া অনৈতিক।

তবে হ্যাঁ কাউকে কোনরকম শারীরিক বা মানসিক হয়রানি করার অধিকার শুধু শিক্ষক কেন এ সমাজের কারও নেই। কিন্তু আমরা কি দেখছি? রাতের বেলা তো দুরের কথা দিনের বেলাও একটা মেয়ে এদেশে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তাকে প‌্রতি মুহুর্তে হজম করতে হয় বিশ্রী অরুচিকর কথাবার্তা । যে লোকগুলো এরকম কথা বলেন তিনিও তো কোন মায়ের সন্তান কিংবা কোন বোনের আদরের ভাই। কিন্তু এটা তারা ঐসব বিশ্রী কথাবার্তা বলার সময় ভুলে যান।

আইন করে এসব হয়রানি বন্ধ করা যাবে না। দরকার নিজস্ব বিবেকবোধ ও চিন্তার উন্নতি। দরকার জীবনমুখী শিক্ষা। যে শিক্ষা একজন শিক্ষার্থীকে শুধুমাত্র একটা সার্টিফিকেট দিবে না বরং দিবে একটা আলোকিত জীবন। আগে দরকার বাস্তবভিত্তিক পাঠ্যপুস্তক। তারপর ভাল শিক্ষক। কিন্তু দু:খের বিষয় কোন সরকার এটা করেনি।

কিছুমাত্র ধর্মীয় চিন্তাচেতনা নিয়ে ধার্মিক হওয়া যায় কিন্তু মানুষ হওয়া যায় না।

কয়েকদিন আগে সকালে রমনা পার্কে ব্যায়াম করতে গিয়ে দেখি এক সিনিয়র ব্যক্তি তার দেখা একটা ঘটনার বর্ণনা দিচ্ছেন। ঘটনাটা এরকম

বোরখা পরিহিত এক মহিলা পার্কের ভিতর দৌড়াচ্ছিলেন। দৌড়াতে তার ভাল লাগছিল এবং সে অধিকার তার রয়েছে। হুজুর গোছের এক বৃদ্ধ লোককে ঐ মহিলা যখন অতিক্রম করছিল -- তখন ঐ বৃদ্ধ লোক বলে ফেলল আজ রাতে ঐ মহিলাকে আর কাবু করা যাবে না।

দেখুন এরকম সব মেয়েদেরই প্রতিনিয়ত সহ্য করতে হয় বিশ্রী অরুচিকর কথাবার্তা ।

তাই আমি মনে করি শুধুমাত্র আইন করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসব হয়রানি বন্ধ করা যাবে না। দরকার জীবনমুখী শিক্ষা। আর এর মাধ্যমে আমরাও একদিন পেয়ে যাব আমাদের স্বপ্নের শিক্ষকদের যারা হবেন শিক্ষার্থীদের সত্যিকারের বন্ধূ।

১২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×