আমিও দেখতে চাই
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমিও দেখতে চাই
এসব কিছুর শেষটা
কোথায় গিয়ে দাঁড়ায়।
আমিও দেখতে চাই
বংগোপসাগরে ফর
কোন বর্গী এসে হানা দেয়।
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর
নতুন কোন জাহাজ
মসলিনের লোভে
বুড়িগংগায় নোংগর ফেলে।
আমিও দেখতে চাই
ঢাকার রাজপথ রক্তাক্ত করে
কোন পান্জাবী শাসক
বাংলাকে কেড়ে নিতে পারে।
হত্যা ধর্ষণ অগ্নি সংযোগ শেষে
কোন দখলদার ফের
রেসকোর্স ময়দানে
আত্ম সমর্পন করে।
আমিও দেখতে চাই
কোন বাহিনী দিয়ে
কত খুন করে
ক্ষমতার মসনদ
পাকাপোক্ত করা যায়।
কতটা নির্যাতন চালালে
মানুষ রাজপথে নামে
পল্টন প্রেসক্লাব বটতলায়
কতটা ঢেউ উঠলে
স্বৈরশাসকও পালিয়ে যায়।
আমিও দেখতে চাই
মানসিংহের বিরুদ্ধে
ঈশা খাঁর জং লড়াই।
সিরাজ তিতুমীর সূর্যসেনেরা
আরও কত রক্ত দিয়ে
মুক্তিপণ শোধ করে।
আমিও দেখতে চাই
যা হবার ঠিক সেটাই
কিভাবে পরিণতি পায়।
জাতীয় প্রেস ক্লাবের সহ সভাপতি আবদুর রহমান খানের কবিতা।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬


বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন