somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখের ক্যানসার এবং আমরা...

৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুরে খাবার পর...বাহারি জর্দা দিয়ে একটা পান! আহ! কি শান্তি!
আপনি কি জানেন এই শান্তি অচিরেই আপনার অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ৩৫ বছর বয়েসের একজন যুবক, গাল ঠাসা থাকত পান-জর্দায়, বলেছিলাম, এই অভ্যাসটা ত্যাগ করেন। ছয় মাস পর ওনার নাম্বারে ফোন করলাম, কান্না ভেজা স্বরে উনার স্ত্রী বল্লেন ” এক মাস আগেই উনি চলে গেছেন”।
ক্যানসার প্রাথমিক অবস্তায় ধরা পড়লে, এটি চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব। তবে বেশির ভাগ সময় দেখা যায় এটি অনেক ছড়িয়ে যাওয়ার পরই রোগীরা ডাক্তারের কাছে আসেন, তখন আর করার কিছুই থাকেনা।

আসুন জেনে নেই মুখের ক্যানসারে আক্রান্ত হওার সম্ভাবনা কাদের বেশি...
১। ধূমপায়ী।
২। পান, সাদা-জরদা ব্যাবহারকারী।
৩। অ্যালকোহলে আসক্ত।
৪। গুল ব্যাবহারকারী।
৫। হাতুড়ে চিকিৎসকের চিকিৎসা।

মুখের ক্যানসার হওয়ার উল্লেখযোগ্য স্থানঃ
১।জিহবার উপরের ও পাশের অংশ।
২।গালের ভেতরের অংশ। উপরে ও নিচের অংশ।
৩। তালু
৪।ঠোঁট
৫।জিহবার নিচের অংশ।
৬।মুখের ভেতর এমন কোনও স্থান যা প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত হচ্ছে, এটি আপনার ধারালো দাঁতের মাধ্যমে হতে পারে অথবা হাতুড়ে চিকিৎসকের দ্বারা বাঁধানো দাঁতের মাধ্যমে হতে পারে।
৭।গলা।



মুখের ক্যানসারের লক্ষণ সমুহঃ
১। মুখের ভেতর অলসভাবে পড়ে থাকা ‘Ulcer’ বা ‘ঘা’, যা অনেক দিন ধরে ভালো হচ্ছেনা। এটি খুবই গুরুত্তপূরন।
২। সাদা /লাল, খসখসে ‘ঘা’। যা অনেক দিন ধরে মুখের ভেতর আছে।
৩। ধোঁক গিলতে, কথা বলতে কষ্ট হওয়া।
৪। মুখের কোন অংশ ফোলে যাওয়া।
৫। হঠাৎ করে কোন কারণ ছাড়াই মুখ দিয়ে রক্ত পড়া।
৬। হঠাৎ করে ওজন অনেক কমে যাওয়া।
৭। আক্রান্ত স্থানে ব্যাথা হতে পারে।

সব আলসার বা ‘ঘা’ ক্যানসার নয়। এক্ষেত্রে আক্রান্ত স্থান হতে সম্পূর্ণ বা আংশিক টিস্যু নিয়ে “ Biopsy” পরীক্ষার মাধ্যমে সত্যিই এটি ক্যানসার কিনা নিশ্চিত করা হয়।

চিকিৎসাঃ
১। কেমোথেরাপি।
২। রেডিওথেরাপি।
৩। সার্জারি।

প্রাথমিক অবস্তায় রোগ নির্ণয় সম্ভব হলে উপরের চিকিৎসা পদ্ধতিগুলো অনেক ফলপ্রসূ হয়।
এ লেখাটি যখন লিখছিলাম, তখন অকালে হারিয়ে যাওয়া মুখগুলোর ছবি চোখে ভাসছিল।আমার আঙ্গুল গুলো কি বোর্ডে আটকে যাচ্ছিলো। সবাইকে এতটুকুই বলা, “প্লিজ, আমরা সবাই ঐ বদ অভ্যাস গুলা বাদ দেই, অনেক অনেক ভালো থাকি।“

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×