somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার আনা পয়সা

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে কি টাকা পয়সার প্রয়োজন খুব বেশি? আমার জীবনে তো বেশি ই । সংসারে টাকা খরচ হয় পাই পাই হিসাবে । বাসা ভাড়া আনুষঙ্গিক খরচ বাজার সব করার পর হাতে কিছু থাকেই না । তার মধ্যে আমি অসুস্থ । কত খরচ প্রতি মাসে যায় আমার পিছনে । তাতে আমি লজ্জিত বোধ করি । আর সে খুব বিরক্ত বোধ করে । তার মতে এত অসুস্থ কেউ কিভাবে থাকে । তার যেনো আমার অসুস্থতা সহ্যই হয় না । আমার অসুস্থতা আমাকে একাই ফেস করতে হয় । অনেক সময় খারাপ লাগলেও মিথ্যা বলি যে ভালো আছি কোনো ব্যাথা নাই কষ্ট নাই কিছু না । শুধু ওকে বিরক্ত আর করতে চাই না । আমি যে ছোট বেলা থেকেই খুব দূর্বল । আমার পার্টনার ই আমাকে বোঝে না । এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে??
ও হ্যা, টাকা... আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ । হঠাৎ একদিন রাস্তায় যাওয়ার সময় পাশের এর শোরুম এ একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল । পরের দিন খুব আগ্রহ করে তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম জামা টা কেনার জন্য । আমি ট্রায়াল রুমে ট্রায়াল দিতে দিতেই ওর জামার দাম জানা হয়ে গেছে । ঠিক করে ফেলেছে আমাকে বলবে ভালো লাগেনি জামা টা । আর আমিও ট্রায়াল দেয়ার সময় ট্যাগ থেকে প্রাইস টা দেখে বুঝে গেছিলাম এটা আমি নিতে পারবো না । তাই বের হয়েই বললাম পরার পর অত ভালো লাগছে না আর কোয়ালিটির তুলনায় দাম অনেক বেশি । নিব না । চলো । বাসায় ফেরার সারা রাস্তা আমার চোখ অশ্রু ভরা ছিল । কিন্তু খুব সাবধানে এক ফোঁটাও ঝরতে দেই নাই ।
বিভিন্ন জায়গায় খাবার রেস্টুরেন্টের রিভিউ দেখে যেতে ইচ্ছা করে ওকে বলিও । ও বাছাই করে সবচেয়ে কমদামী টা । আর বিরক্তি ভরা চেহারায় আমাকে নিয়ে যায় তাও ৫/৬ বছরে একবার হা হা হা ।
বিয়ের পর থেকেই কত জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা । কত বলেছি রমনা যাই, বাণিজ্য মেলায় যাই, মাওয়া যাই,সোনারগাঁও যাই,রমনা যাই, হস্তশিল্প জাদুঘরে যাই, নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘরে যাই, গোলাপ গ্রামে যাই,শাপলা বিলে যাই আরোও কত কি.... কেনো জানি যায় না ।
অনেক দিন পর বন্ধু দের নিয়ে যায় মাওয়া,সুনামগঞ্জ,কুয়াকাটা আর কোথায় কোথায় যাবে কে জানে ।
আমার সাথে কেনো যায় না?? আমি তো একা যেতে পারতাম যদি সেফ হতো । এ দেশে কোথায় একা একটা মেয়ে ঘুরতে পারে?? বোনেরা সবাই নিজ সংসারে ব্যাস্ত,তারা তাদের মত বেড়ায়, বন্ধুরাও যে যার সংসারে ছেলেপুলে নিয়ে ব্যাস্ত কিন্তু তারাও নিজের ছোট পরিবার স্বামী সন্তান নিয়ে বেড়াতে যায় । প্রায় প্রতি মাসেই ।
আমি যে একা পড়ে গেছি । কেউ নেই আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো । আমার যে খুব নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করে । কত নতুন খাবার ট্রাই করতে ইচ্ছা করে । আমি কি করবো??
আমার এই অবহেলা আর সহ্য হয় না । অসুস্থ অবস্থায় অবহেলা গুলা আরোও খারাপ লাগে যেটা হয়তো কাওকে বলে বুঝাতে পারবো না ।
আমার বসা নিষেধ । চিনি ভাত খাওয়া নিষেধ । কতদিন মনে হয় যেনো ভরপেট খাই না । বসি না ঠিক মত অনেক দিন । থেরাপীর শেষের ৪ দিন পায়ে আর কোমরে ব্যাথা এত বেড়ে গেছে যে না পারি বেশিক্ষণ হাঁটতে না পারি শুয়ে থাকতে । তাও একটু হাটি একটু শুই । তাও সোফায় শুই যেনো অবেলায় ঘুম না আসে । বিছানায় শুই না । যারাই আমার sickness এর কথা শুনেছে সবাই বলেছে সম্পূর্ণ বেড রেস্ট দরকার । সেখানে ঘরের টুকটাক কাজ রান্না বান্না এগুলো করতে হয় আর এর মাঝেই টুকটাক অনিয়ম হয়ে যায় । দাড়িয়ে রান্নায় অনেক কষ্ট হয় । একটু শুই আবার উঠে রান্না ঘরে দৌড় দেই । উফফ কি কষ্ট হচ্ছে নিয়ম গুলো মেনে চলতে, একজন housewife কী পারে সম্পূর্ণ বেড রেস্ট এ থাকতে?? ঝুঁকতে পারবো না একদম...কিন্তু এত কাজে কখন ঝুঁকে পড়ি কে জানে । পারি না তো । কি করবো?
মাঝে মাঝে মন চায় খুব দূরে কোথাও চলে যেতে ।
একা....একদম একা....
যেখানে কেউ থাকবে না আমাকে সর্বক্ষণ আমার দোষ ধরিয়ে দিতে, যেখানে কেউ থাকবে না আমার উপর বিরক্ত, যেখানে কেউ দিবেনা বার বার আমার ক্ষত বিক্ষত মনে আরোও আঘাত । কিন্তু ঐযে শুরুতেই বললাম টাকা....কোথায় যাবো যেখানে পকেটে নেই চার আনা পয়সা হা হা হা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×