somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তমনার খোড়া যুক্তি

১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তমনার একমাত্র বিজ্ঞানী জিতের বইমেলায় প্রকাশিত সর্বশেষ পুস্তক ছিল "শূন্য থেকে মহাবিশ্ব"। উঁহু, উনার নিজের লেখা না। কোন এক রাইটারের(নামটা মনে আসছে না) ইংরেজী "ভ্যাক্যুয়াম টু ইউনিভার্স" এর অনুবাদ করে দা-ছুরি দিয়ে কাটছাঁট করে প্রকাশিত পুস্তক এটা। ঠিক যেভাবে ইকবাল সাহেব বিদেশী গল্প অনুবাদ করে বিজ্ঞানী হয়ে যান!
যাহোক বইটায় বেশ কিছু পদার্থবিজ্ঞানের তত্ত্ব দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মহাবিশ্ব আপনা থেকেই সৃষ্টি হয়েছে।
আমি আবারও বলছি, বিজ্ঞানে অপ্রমাণিত তত্ত্বের চেয়ে প্রমাণিত ফ্যাক্টের প্রাধান্য বেশি।
আসুন গাণিতিকবিধি অনুযায়ী দেখি মহাবিশ্বের সুনিয়ন্ত্রিত নীতিমালা, প্রাণের উদ্ভব সবকিছু কি আপনা থেকেই সম্ভব নাকি অসম্ভব।
সম্ভব বা অসম্ভবের প্রশ্নে আগে আপনাকে জানতে হবে বিজ্ঞান প্রাণের সৃষ্টির ব্যাপারে কি বলছে।
আজকের প্রতিটা প্রাণী, একটা পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সবকিছুরই উৎপত্তি আদিকোষ থেকে(বিজ্ঞানের মতে)। আদিকোষ হল এককোষী নিম্ন শ্রেণীর প্রাণী যেমন অ্যামিবা। সময়ের সাথে বিবর্তনের ধারায় কিনা প্রাণী প্রকৃতকোষের উন্নত জীবে পরিণত হয়েছে। এটা পুরাতন মতবাদ।
বর্তমানে প্রচলিত মতবাদ হল প্রোটিন অনু থেকে আজকের এই বিশাল জীবজগৎ।
একটি প্রোটিন অনুতে বিদ্যমান পাঁচটি মৌলিক উপাদান হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফার।
এই পাঁচটি উপাদানের নির্দিষ্ট সংখ্যক অনু একটি সুনির্দিষ্ট বিন্যাসের মাধ্যমে গঠন করে একটি প্রাণহীন প্রোটিন অনু। একটু নোটিস করবেন, ১১২টি মৌলিক পদার্থ থেকে এই ৫টি মৌলিক পদার্থের যথাযথ বিন্যাসের মাধ্যমে আকস্মিকভাবে একটি প্রোটিন অনু গঠনের সাম্ভাব্যতা কত?
এখন এই সাম্ভাব্যতাটা নির্ণয় করে দেখিয়েছেন সুইজারল্যান্ড এর বিখ্যাত গণিতবিদ চার্লস ইউজিন গাই।
তাঁর হিসেবমতে আকস্মিক ভাবে একটি প্রাণহীন প্রোটিন অনুর গঠনের সাম্ভাব্যতা দাঁড়ায় 'দশমিক'র পরে ১৬০ টি 'শূন্য' বসালে যেই অতি ক্ষুদ্র সংখ্যা আসে তার সমান। ক্যালকুলাসের ভাষায় এই সংখ্যা "টেন্ডস টু জিরো" বা শূন্য প্রায়। দশমিকের পরে পঞ্চাশটা শূন্য থাকলেই গাণিতিকভাবে তার মান শূন্য। অর্থাৎ আকস্মিক ভাবে কোন সৃষ্টিকর্তা ছাড়া একটি প্রোটিন অনুর সৃষ্টিই অসম্ভবপ্রায়।
এবার হিসেব কষা যাক এই একটি প্রাণহীন প্রোটিন অনু তৈরির প্রয়োজনীয় সময়। বিজ্ঞানী গাইয়ের হিসেবানুযায়ী এই একটি প্রাণহীন প্রটিন অনুর সৃষ্টির প্রয়োজনীয় সময় ১ এর পরে ২৪৩টা শূন্য বসালে যে অকল্পনীয় ভাষায় অপ্রকাশযোগ্য সংখ্যা হয় সে পরিমাণ বছর লাগবে কেবলমাত্র একটি প্রাণহীন প্রোটিন অনু সৃষ্টিতে।
তাহলে ভেবে দেখুন পাঠকগণ আকস্মিকভাবে কোন সৃষ্টিকর্তার হস্তক্ষেপ ব্যাতিত মাত্র একটি প্রাণহীন অনু তৈরি হওয়াটাও কতটা অসম্ভবপর।
এখানেই শেষ না। আকস্মিকভাবে যদি একটি প্রাণহীন প্রোটিন তৈরি হয়েও যায় সেটায় প্রাণের অনুপ্রবেশ কিভাবে ঘটল সে প্রসঙ্গে বিজ্ঞানী খামোশ।

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×