somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলক্ষেতের জাল পরিচয়পত্রের দোকান থেকে তিনজন গ্রেপ্তার

০৪ ঠা মে, ২০০৯ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাল জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২। এদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, সার্টিফিকেট, সিল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর জিয়াউল আহসান জানান, গ্রেপ্তার হওয়া তিনজন বেশ কিছুদিন ধরে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেট বিক্রি করে আসছে। এসব পরিচয়পত্র ভুয়া নামে ব্যাংক হিসাব, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ব্যবহৃত হয়। তাছাড়া অপরাধীরা এসব পরিচয়পত্র কিনে মামলা মোকদ্দমায় ব্যবহারসহ বিভিন্ন অপরাধের কাজে ব্যবহার করে।

মেজর জিয়াউল আহসান জানান, রবিবার সকালে র‌্যাবের একটি দল ক্রেতা সেজে রাজধানীর নীলক্ষেতের বাকুশাহ মার্কেটের একটি দোকান থেকে দুটি জাতীয় পরিচয়পত্র কেনে। পরে ওই বিক্রেতাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন আলমগীর হোসেন (৩৮), শফিক বাবু (১৮) ও সৈকত হোসেন সৈকত (২৪)।

রবিবার বিকালে র‌্যাবের ধানমন্ডির সাত মসজিদ রোড ক্যাম্পে আটকদের সাংবাদিকদের সামনে নিয়ে আসা হয়।

আলমগীর হোসেন এসময় ভুয়া পরিচয়পত্র বিক্রির কথা স্বীকার করে বলেন, "খুব পরিচিত লোকজন ছাড়া আর কারও কাছে সাধারণত আমরা বিক্রি করি না। অনেকে ঢাকার বাইরে থেকে এসে এসব পরিচয়পত্র ও সার্টিফিকেট কিনে নিয়ে যায়।"

আলমগীর বলেন, ঢাকার বাইরেও অনেকে এই ব্যবসা করছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×