থার্ড পারসন সিন্গুলার নাম্বারের জীবন আমার
এ জীবনে কত রমনীর প্রেমে মজলাম
কত জনের মনের দরজায় টোকা দিলাম
মিথ্যে বলবনা, সেই ডাকে
গুটি কতেক সাড়া যে মিলে নি, তা নয়।
নারে ভাই, পোড়া কপাল আমার,
উত্তম বা মধ্যম পুরুষ রূপে নয়.
ঠাই মিলে শুধু,
থার্ড পারসন সিন্গুলার নাম্বারের বেশে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




