somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমালোচনা করুন কঠোরভাবে!!!

১৪ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতির জীবনের এক কঠিন অন্ধকার সময়ের সূচনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানতো ফেরেশতা ছিলেন না যে, উনার কোন ভুল হবে না। শাসক হিসেবে হয়ত অনেক কিছুই সঠিক করেননি। কিন্তু একটি জাতিকে জন্ম দেয়ার যে যন্ত্রণা তার সবটুকু ধকল তিনি অতিক্রম করে আমাদের আজ স্বাধীন-সার্বভৌম একটি আবাস স্থায়ী ঠিকানা করে দিতে পেরেছেন। একটি যুদ্ধবিধ্বস্ত জাতিকে মাত্র চার বছরে সোনার বাংলায় পরিণত করা খুবই কঠিন এবং দুরুহ কাজ। যদি তাই হতো, তবে বঙ্গবন্ধু হত্যার সবচেয়ে কাছের সুবিধাভোগী জেনারেল জিয়ার সময় থেকে আজ অবধি কেন দেশটাতে সোনা ফলছে না? বলুন, একবার আত্মজিজ্ঞাসায় যান। আর নিজের পিতাকে কখনও অস্বীকার করা যায় না যেমন ঠিক তেমনি জাতির পিতাকেও অস্বীকার করা যায় না। ৭৫ এর ১৫ আগষ্টের কাল রাতের পর থেকে দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার দিকে হাঁটা শুরু হয় বাংলাদেশের। যে পথে আমরা আজও আছি। কিন্তু কেন, বলতে পারেন? কেন আজও আমার দেশের লাখ লাখ শিশু অপুষ্টিতে, অশিক্ষায় ভোগেন, কেন আজও আমার দেশের কৃষক, শ্রমিক, মুটে-মুজুরের পেটে দু'বেলা দু'মুঠো ভাত ঢোকে না। কেন আমার দেশের সবখানে দুর্নীতি, অনিয়ম, বাসা বেঁধে আছে। কেন আমার দেশের রাষ্ট্রনায়ক ও কোটিপতিদের সন্তানরা দেশের বাইরে গিয়ে পড়ে, কেন আমার দেশের দরিদ্র পরিবারের সন্তানটি জঙ্গি হয়, কেন দেশে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, কেন আমার দেশের মন্ত্রি-এমপি ও রাষ্ট্রনায়করা জনগণের টাকায় বিদেশ ভ্রমণ করেন ফুর্তি ও পরিবারের ভ্রমণপিপাসা মেটানোর জন্য, কেন তারা বিদেশ ভ্রমণ করার অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগাতে চায় না? এসব প্রশ্নের উত্তর খুঁজুন প্রিয় বন্ধু-ভাই-বোনেরা আমার। শুধু মুখে বলে দিলাম আর সবার কাছে কম্পিউটার ও ইন্টারনেট (জনমমের স্লো) কানেকশান দিলাম আর ডিজিটাল বাংলাদেশ হয়ে গেল এমনটা ভাবার কোন কারণ নেই।
জাতির পিতার হত্যা দিবসের আগমূহুর্তে আমার ভাবনাগুলো আপনাদের সামনে তুলে দিলাম। দয়া করে যৌক্তিকভাবে, শোভনভাবে আমার ভুল-ত্রুটি ধরিয়ে দিন, সমালোচনা করুন কঠোরভাবে। আমি খুশি হবো।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×