somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪২ বছরের অপরিশোধিত ঋন শোধ হবে প্রজন্ম চত্ত্বরেঃ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫২র ভাষা আন্দোলন, ৬৯ এর গনুবভ্যুত্থান কিংবা ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় আমার জন্ম হয়নি, আর ৯০ এর শৈরাচার বিরোধী আন্দলনে আমি তখন অনেক ছোট। স্বাধীনতার পর গত ৪২ বছর ধরে মুক্তিযোদ্ধাদের যে ঋন বয়ে বেড়াচ্ছিল বাঙ্গালী জাতি তার কিছুটা হলেও শোধ করার প্রত্যয় নিয়ে কিবোর্ডে ঝড় তুলেছিল সারা বিশ্বের কয়েক লক্ষ বাঙ্গালী তরুন ব্লগার আর অনলাইন এক্টিভিস্টরা, সেই ঝড় আছড়ে পড়েছে শাহবাগে, জনতার ঢল জন্ম দিয়েছে "প্রজন্ম চত্ত্বর", প্রজন্ম চত্ত্বর জন্ম দিয়েছে "বিপ্লবী বাংলা"। বাংলাদেশে থাকলে আমার মা'ও আমার হাত ধরে শাহবাগে আসত। মা'র হাত ধরে আমি শাহবাগে যেতে পারছিনা তাতে কি হয়েছে? আমার মা এর মত অসংখ্য মা তাদের সন্তানের হাত ধরে শাহবাগে আসছে, আমি বহু দূরে বসে সেই অনুভুতিগুলো হৃদয়ে ধারন করছি, আমি এতেই খুশী। ইতিহাস এভাবেই রচিত হয়।

স্বাধীনতার পর ৪২ বছরে আমার মত যারা গনবিপ্লবে অংশ নিতে পারে নি, তাদের সামনে এসেছে ইতিহাস গড়ার সুযোগ। এই ইতিহাস জাতিকে কলঙ্ক মুক্ত করার ইতিহাস। স্বাধীনতার পর যত আন্দোলন হয়েছে তার অধীকাংশই ছিল রাজনৈতিক আন্দোলন। বাংলার জিবন্ত কিংবা শহীদ কিংবদন্তি (মুক্তিযোদ্ধা) দের ঋন পরিশোধের নৈতিক দাবী নিয়ে এত বড় আন্দোলন আগে কখনো দেখেনি বাংলার মানুষ। সেই ইতিহাস ইতিমধ্যেই অনেকটা লেখাও হয়ে গেছে। বাকি আছে শুধু তার স্বিকৃতি।

প্রিয় তরুন সহযোদ্ধা,
প্রজন্ম চত্ত্বরে আমাদের জন্য অপেক্ষা করছে ইতিহাস। অতিতের বিপ্লবী বাঙ্গালীদের মত করে আরো একবার নিজেদেরকে সফল বিপ্লবী জাতি হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার সুবর্ন সুযোগ। আমাদের পুর্ব পুরুষরা যা করে দেখিয়েছে তারই ধারাবাহিকতায় রাজাকার, দেশদ্রোহী আর জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার হাতছানি। এটা আমাদের ইতিহাস। আমাদের পুর্ব পুরুষরা যেমন করে আমাদেরকে তাদের অর্জনের গল্প শুনিয়েছে, আমিও আমার সন্তানকে আমাদের অর্জনের গল্প শুনাব। এসো জাতিকে কলঙ্ক মুক্ত করি। জীবনের বাকি সময়টুকু থাকবে শুধুই আমাদের গৌরব আর সাফল্যের গল্প। শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধে আমরা মাথা উচু করে ফুল দিতে যাব। মশাল হাতে একবুক গর্ব নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন জাতিরপিতা আর তার ৩০ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধা। আনন্দে তাদের চোখ চিক চিক করছে।

ফাইটার্স, ইটার্নিটি ইজ ওয়েটিং ফর আস, টেইক ইট।

Ullah Enayet
Lund university, Sweden
February 10, 2013
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×