সিদ্ধ এ মন, নরপশু হতে চায়;
কি ফেলে এলাম-
মনে করে দেখি, দেখার সময় আর নাই।
কাল বয়ে নিয়ে গেল অশান্ত আদিম,
দিক নিয়ে ঘুরে দেখি-
ককুর সদৃশ সেই জালিম।
রেহায় চাইলে রেহায় নাই,
নিজের করলে রেহায় পাই।
তবুও এ মন হঠাৎ নরপশু হতে চায়!
ফেরাতে এলো কে বা-
ফিরবার ইচ্ছা আর নাই।
যে ভয়ে কাঁপে-
ভয় কি সে জানে?
মাথা তুলবার উপায় ই তো-
ভয় নিয়ে আনে তা পদতলে।
আর কিহে সংশয়;
মরণ করেছি জয়-
নরপশুর ই বিজয়।
তাই মন আজি হঠাৎ নরপশু হয়ে উঠে,
প্রভাতে জাগিয়া তবু-
একলা কাঁদে মন,
না চেয়েই পেয়েছি নরপশু নাম-
তবে কি তা অমূল্য ধন?
প্রেয়সী মালুম!
আমি নরপশু এটাই বুঝলুম।
্্্্্্্্্্্্, হোসেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

