জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই। তাই আপনারা নৌকায় ভোট দিন।’
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মহাজোটের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থনে আয়োজিত এক জনসভায় এরশাদ এ কথা বলেন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে আজ মঙ্গলবার বিকেলে শহরের আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, জাসদের নেতা শিরিন আক্তার, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মঈনউদ্দিন, মহাজোটের প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।
এরশাদ বলেন, ‘আমি আজ এখানে এসেছি নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া একসময় মহকুমা ছিল। আমি জেলা করেছি। মহাজোটের প্রার্থী মোকতাদির চৌধুরী এই এলাকার অনেক উন্নয়ন করেছেন। কাজেই নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদের সম্মান রাখুন।’
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।