উহু তাকে সামনে থেকে দেখিনি... ছুঁয়ে দেখা হয়নি তার সিল্কি চুল...
তবু হাজার হাজার মাইল দূরে থেকেও একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিলো...
হয়েছিলো একটা অদ্ভুদ টান... ভাললাগাগুলি মিলেমিশে গিয়ে কখন যে একটা মায়ার বাঁধন তৈরি হয়ে গেল... তা দুজনের একজনও টের পায়নি... এরপর তো ছুটে চলা... সব-ই কল্পনাতে... ! আর বাকিটা ফোনে... মুঠোবার্তায়... চ্যাটে ...মেইলে...! বদমাশটার মিসিং মিস কল ও যেন ছুঁয়ে যেত আমায়... ওর বিটেকেলে হাসির ইমোটাও একরত্তি রাগের পর ভাললাগায় ছুঁয়ে যেত... ! আর আমি ওর শ্যাম্পু করে সিল্কি চুলের বড়াই করাটা ... ওর মাথাটা টেনে নিয়ে চূলগুলোকে এলোমেলো করে দিয়ে মজা পেতাম।। আহ্! কি আমার সিল্কি চুলের বড়াই... ! এত ঢং কিসের রে হারামী? তোর মত হাঁদারামের চুল এলোমেলোই থাকা ভাল... কারন আমার যে ওভাবেই ভাল লাগে... ! সব-ই কল্পনাতে...! ও কতবার... কত কিছুর অজুহাতে ছুঁয়ে দিতে চেয়েছে আমায়... আমি শুধু ওর মনের গভীরতায় ওকে ছুঁয়ে দিতে চেয়েছি... ! কতবার সে বলেছে-- দেখা হলে দেখিস তোকে কি করি... আমি শুধু ভেবেছি--- দেখা কি হবে আদৌ ...? কিভাবে কিভাবে যেন আমার ধারনাগুলি-ই সত্যি হয়ে যায়... ! এত এত স্বপ্ন দেখালো যে মানুষটা ... সেই কি না কিভাবে স্বপ্নগুলি ভেঙ্গে গুড়িয়ে দিলো... এত্ত এত্ত কল্পনার সাগরে যে ভাসিয়েছে... দেখা হলে- এটা হবে, ওটা হবে... এখানে যাবো- ওখানে যাবো... সেই মানুষটাই নিজেকে আড়াল করে অদেখাই থেকে গেলো...। কত্ত কত্ত মুগ্ধতা... সব কিভাবে অনাগ্রহের হয়ে গেল... কিছুই বোঝা গেলো না... ! কল্পনাতে যার স্পর্শ আমাকে রাঙিয়ে দিতো... অজানা শিহরণে কেঁপে ঊঠতাম... চোখ বন্ধ করে যার গভীর দৃষ্টিতে বিশ্বাসের স্তূপ দেখতে পেতাম... সেই বিশ্বাস এর স্তূপকে পাশ কাটিয়ে সে কিভাবে... সবকিছু এলোমেলো করে দিলো... কিছুই মেলাতে পারি না... ! তবুও তাকে একটিবারের জন্য সামনে দেখা... আলতো করে একটুখানি তার হাতটা কিংবা কপালের এলো চুলগুলি ছুঁয়ে দেয়ার ইচ্ছেটাকে আজোও মেরে ফেলতে পারি না... !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




