অভিমান হচ্ছিল... প্রচন্ড অভিমান... দিলাম যোগাযোগের সব পথ বন্ধ করে
যদিও ফাঁক- ফোঁকর থেকে গেছে কোথাও একটা... ওটা থেকে যায়...কষ্ট হলেও ঐ ফাঁকফোকর থেকে যায়... কোন একদিন দুজনের কেউ না কেউ সেই ফাঁকফোকরে উঁকি মারি...
এটা হর- হামেশা ঘটে আসছেই... আমি জানি সব ফাঁকফোকর বন্ধ করে লাভ নাই...হাঁদারাম উহু হাঁদারাম না এক্কেরে হারামী...
সে চুপ চাপ চেয়ারে মাথা এলিয়ে নির্লিপ্ত ভাবে সিগারেট ফুঁকতে থাকবে...কে অভিমান করেছে, কেন করেছে, না কি সব পথ বন্ধ হয়ে গেছে এইসব নিয়ে তার কোন মাথা ব্যাথা নাই...
অভিমানে ঠোঁট ফুলিয়ে খুব কাঁদছিলাম ... ঠিক সেদিনের মত যেদিন হারামীটা ভালবাসি বলে কাছে টেনে নিয়েছিল...!
ফোনের এক প্রান্তে থাকা এই মানুষটা তখন হেসেই চলছিল... আর আমি কাঁদছিলাম ...মনে হচ্ছিল চারপাশে থাকা ঘরের সব জিনিসগুলিও কাঁদছিল ... মনে হচ্ছিল... মারা যাচ্ছি...
এত্ত এত্ত সুখ তবুও এ কেমন অনুভূতি ?
সেদিনের মত করে কেন যে বলতে পারছি না অভিমানী সুরে তার খুব কাছে গিয়ে-
“ কেন এমন করলি? কেন ভালবাসিস না? জানি ওপাশে থাকা মানুষটা অনেক বেশি নির্লিপ্ত আজ এসব ব্যাপারে!
সে খুব সহজেই বলে দিতে পারে-“ আসলে ওসব ব্যাপারে আমার বলার মত কোন ভাষা জানা নেই”!
কি মনে করে কিছু পথ বন্ধ করে...লিখতে বসলাম ...।
বিল্লি টিকটিকিটা,
সবকিছু এভাবে বদলে যাবে, ভাবি না তা!
ভালোবাসা ব্যাপারটাই এমন অদ্ভুদ না কি আমরা মানুষগুলা অদ্ভুদ বোঝা মুশকিল...!অনেক ভেবে যে পথে পা বাড়িয়েছিলাম, মাঝ পথে এসে সেই পথটাকে
জটিল করে দিয়ে একজন ভিন্ন পথে চলে গেল... আমি জানি তোর দেয়া হাজারটা উদাহরণ এখন আমি সামনে দিলেও তুই সে গুলি মানবি না... বলবি না ভালোবাসি !
অথচ একদিন এইসব উদাহরণ দিয়েই তুই এই পথটার সূত্রপাত করেছিলি...!
আজ সেসব বেমালুম ভুলে না - এড়িয়ে গেলি...
আমার সব সময় মনে পড়ে আমাদের কাছে আসার কথা...
বৃষ্টিতে কিভাবে তুই আমার চোখে ডুব দিতি সেই সব বৃষ্টি ভেজা রাতের কথা...একসাথে আইস্ক্রিম খাওয়ার কথা... এক কাপ চায়ে হুড়োহুড়ি করা... আরো কত কি...!
এগুলোকে আমি স্মৃতি বলি না...
কারন প্রতিনিয়ত আমি সেইসব সুখ সুখ সময়ে ভেসে ভেসে কষ্টে কষ্টে ডুবি...যে মুগ্ধতা তোকে ঘিরে সব সময় ছিল... সেই মুগ্ধতায় আমি আজো ভেসে চলি... !
ভালোবাসি...ভালোবাসি ... আজো ভালোবাসি রে ফকিরটা! আমার মত করেই ভালোবাসি!
তোর হাজারটা শাঁকচুন্নি আর কটকটি বেগমদের মত
জিএফ নামক দেখানো ভালোবাসা কিংবা সস্তা ভালোবাসা না এটা...এই ভালোবাসা একজন প্রেমিকার...
যে শুধু প্রেমিকার মত ভালোবেসে গেছে... বিনিময়ে তাকে শত লাঞ্ছনা সইতে হয়েছে! চলে যাচ্ছি... চলে গেছি বলবো না ... আড়ালে থেকেও খুব কাছে আছি...
চাইলেই ধরতে পারবি না কিন্তু অনুভব করতে পারবি...
ছায়ার মতই আছি তোর আশে-পাশে! মনে রাখতে বলবো না...
তবে ভাল থাকিস সব সময়......
তোর বিলাই লক্ষী পেত্নীটা !
(আচ্ছা পেত্নীরা আবার লক্ষী হয় না কি রে? হাহহা! )
সবকিছু কেমন ঝাপসা লাগছে... চশমাটা দিয়ে কিছুদেখতে পাচ্ছি না...নিজেকে সামলানো ...
এলোমেলো অবস্থা কাটিয়ে ওঠা...
তা কি আর হবে...? জানি না...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

