তোর আজ এক কথা তো কাল আর এক কথার কথামালা আমাকে মুগ্ধ করেছে ছেলে !!!
ভাবছিস কিভাবে? শোনার দরকার নেই তা... !
তোর অভিনয়েও আমি আহত না হয়ে মুগ্ধ হয়েছি...
এত চমৎকার মিথ্যে অভিনয় - ছেলে তুই পারিস কি করে রে... বল তো একবার আমায়...?
মুগ্ধতার ঘোর কাটিয়ে উঠতে পারিনি আজও... ভেবেছি তোকে অস্কার দেয়া উচিৎ আমার...
ভালোবাসার মিথ্যে অভিনয়ে সেরা এই ক্যাটাগরিতে... !
আরো কিছু ক্যাটাগরিতে তুই হয়েছিস সেরাদের সেরা...
আমাকে কাঁদিয়ে ... কাঁদিয়ে করেছিস তুই দিশেহারা...
এই একটা ক্যাটাগরিতেও তুই হয়েছিস সেরা।।
নিজেকে আড়ালে নিয়ে সব কিছুকে ভুল বলে মুছে ফেলে তুই যে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলিস...
সেই ঢেঁকুরকেও পুরস্কৃত করা দরকার...।
ছেলে তুই কি জানিস... বুকের ভেতর অসহ্য যন্ত্রনা চেপে রেখে পারিনা আর
ভয়ে কারো বাড়িয়ে দেয়া হাত মুঠোভরে শক্ত করে ধরতে...
যদি সেও তোর মত সেরাদের সেরা হয় এই ভেবে...
সন্ধ্যার মিসডবার্তায় বুকের ভেতর জেগে উঠত অন্যরকম একটা শিহরণ ...
না সে শিহরণে ছিল না কোন খারাপ কিছু... ছিল ভালোলাগার এক আবেশ...
আজ আর সন্ধ্যাবেলায় জেগে ওঠেনা কোন শিহরণ ...
সেই শিহরণ যেন হারিয়ে গেছে... কোন এক ডুবোচরে... ।।
ছেলে কেউ আজ লিখেনা... “ ইচ্ছে করছে তোর কানের পাশে মুখ নিয়ে বলি- তুই কি আমার সব হবি”...
থাকবি আমার চাদনী বউ হয়ে...? ...
তোর অভিনয়ে সত্যি আমি মুগ্ধ রে ছেলে... সত্যি মুগ্ধ... !
সেই অভিনয়ে তুই বারবার মুগ্ধ করিস... বড্ড বেশি মুগ্ধ করে ফেলিস...
বোকা হয়ে যাই বারবার... তুই সেটার-ই সুযোগ নিয়ে ফেলিস...
তুই যে জেনে গেছিস আমার মুগ্ধতা... জেনে গেছিস দুর্বলতা ...
শুধু দেখিসনি সেই ক্ষতটা ... যেটা তোর অভিনয়ে তৈরি হয়েছে বুকের ভেতর...
সেই ক্ষতটা অদৃশ্যই থেকে যায় তোর চোখের আড়ালে...
ছুঁয়ে দেখিস না তুই সেই ক্ষতটাকে ...।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




