বাচ্চুমনি বাচ্চুমনি করেছো তুমি কি?
আমায় নিয়ে ছড়া লিখতে গিয়ে
ফেলেছো নাকের ঘি... (ইয়াক ইয়াক!)
সেই ছোটবেলার ছড়া ছড়া খেলায় কাউকে ক্ষ্যাপানোর লোভ সামলাতে না পেরে শুরুটা এভাবেই করলাম... ইচ্ছে ছিল শুরুটা হোক এভাবে...
ব্লগে আছে এক পরী
মনে মনে ভাবতাম কিভাবে তাকে ধরি...?
তারপর...তারপর সে নিজেই এসে ধরা দিল আমার লেখাতে... রেখে গেল কিছু মুগ্ধতা... এরপর আবার অনেকদিন দেখা নেই... আর ফিরে এসেই আবার -
“জানিনা তার মাথায় কি ভুত চাপলো ...
আমায় নিয়ে একটা ছড়া লিখল...
বলে সে আমি না কি তারছেড়া...
লিখতে গিয়ে নিজেই খেল ধরা...” !! (অই যে কথায় আছে না- “চোর সবাইকে চোর মনে করে”! পাগলে সবাইকে পাগল ভাবে...হিহিহি তারছেড়া এই বাচ্চুটাও তাই ভেবেছে রে!!) বিদ্রোহী ভাইও ধরে ফেলেছে তা)
>তুমি কি ভেবেছিলে বাচ্চুমনি...?
তুমি কি ভেবেছিলে আমি করবো ঝগড়া
না কি ভেবেছিলে মেরে দেবো ২/৪টা দোররা...?
>> আমাকে খ্যাপানো এত্ত সহজ নয় বাচ্চু
হাম্বাকে আবার ডেকে ফেলো না চাচ্চু... !
কিন্তু কিন্তু আমার কল্পিত নায়ক/ নায়িকারা তো এভাবে পালাবে না... ঘর ছাড়বে না... আর পরিণতিটা আমি ঠিক এভাবেই দেবো কি না তার ও ঠিক নেই... বুঝলা...? একটা ট্রাজেডি দিতে ইচ্ছে করে... তবে এমন হুড়োহুড়ি/ মারামারি/ খামচামির মধ্য দিয়ে কাছে আসা আর দূরে যাওয়া ... চলতেই থাকবে...
ভাল থেকো বাচ্চুমনিটা...
ছড়ায় ছড়ায় বাজাতে থাকো ছোট্টবেলার ঝুনঝুনিটা ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




