ব্লগে আমার লেখার বেশির ভাগ লাইক-ই বুঝি ইমতিয়াজ ভাইয়ার! ব্লগ সন্ত্রাসী খেতাবটাও তার দেয়া... এমন নয় ভাইয়ার সাথে রোজ রোজ কথা হয়... যেটুকু কথা তা এই ব্লগের লেখাতেই/ কমেন্টেই ... আর সেই থেকেই কিভাবে যেন একদম নিজের ভাইয়ের মত হয়ে গেছেন ভাইয়াটা (আমার কোন ভাই নেই- আমরা দু বোন) ... ভাবী হয়ত জানে না তার একটা সন্ত্রাসী ননদ আছে, জানলে ঝাড়ু নিয়ে হাজির হবে...হাহহাহ...। আয়মান/ আরহাম পিচ্চি ভাতিজারাও হয়ত জানে না তাদের একটা সন্ত্রাসী ফুম্মি আছে কিন্তু এরপরও যে এই ব্লগের লেখার মাধ্যমে ভাইয়ার সাথে একটা স্নেহের/ শ্রদ্ধার বাঁধন তৈরি হয়ে গেছে তা এক অদ্ভুদ ভাললাগার অনুভূতির সৃষ্টি করে...!
আমার সেই ভাইটার আজ ৪র্থ বিবাহবার্ষিকী! অনেক অনেক শুভ কামনা রইল ভাইয়া! ভাবীর ও ভাতিজাদের পাশে ছায়ার মত থেকে সারাটাজীবন সুন্দর/ সুস্থ ও ভাল থেকে কাটিয়ে দিন এটাই প্রত্যাশা! এখন ঝটপট আমাকে কেক/ আইস্ক্রিম খাওয়ান ... নইলে কিন্তু সন্ত্রাসী কি কত প্রকার তা দেখিয়ে দেবো হু... আর গিফট- টিফট দেবো না এখন... পরে দেবো... ! না না পরে দেব না... একটা নতুন নিয়ম চালু করছি- আপনার বিবাহ বার্ষিকীতে আমি উইশ করলাম সেই সুবাদে আপনি আমাকে গিফট করবেন কেমন? হাহহা! গিফট হিসেবে কি নেব তার লিস্ট কি দেব না কি...? মোবাইল নং দিয়া দিলাম বিকাশ করেন- ০০০০০০০০ ...
অনেক অনেক ভাল থাকবেন ভাইয়া আর আপনার স্নেহের বাঁধনে রাখবেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




