>রংপুরে যখন ছিলাম তখন আমাদের বাসায় ৫ বার চুরি হয়, সবাই বলত আমরা না কি চোর নিয়ে ঘুরি...! ফেবুতেও এখন দেখি আমার পিছে চোর ঘুরে! আবার ব্লগ থেকেও লেখা চুরি করে! আগের কথা বাদ দিলে এই আগস্ট মাসে দেয়া প্রতিটা স্ট্যাটাস চুরি হইছে! এত এত চোরের ভিড়ে নিজের চোর উপাধী মেজাজ আরো বিগড়ে দেয় বৈকি কিন্তু আমি হেসে মরি...
> শুক্রবার একটা দিন বাসায় থাকলে মামনী এটা কর ওটা কর করে মাথা খারাপ করে দেয়! এমনিতেই শুক্রবার কাজের চাপ থাকে বেশি! আর শুক্রবার ঘুম থেকে উঠলেই আমার শুরু হয় হ্যাচ্চোও (আজিব কারবার), এইদিনে আমার সকালে খাওয়ার অনিয়ম হয় খুব বেশি, তাই প্রেশার ডাউন হতে থাকে খুব... এরপর কাজ...
> যেই কোন কাজের কথাতে মামনীকে বলি- এত কাজ করা যায় না কি? অমনি আমার মা জননী বলে- “ তুই একটা কামচুন্নী ”- বাপজান হাসতে থাকে... পিচ্চিগুলাকে শিখিয়ে দেয় আমাকে কামচুন্নী বলতে... তখন মেজাজ খারাপ হতে হতে হাসি এসে যায়...।। আর মনে মনে বলতে থাকি-
>> কই রে হাম্বা কই? দেখ তোর শাশুম্মি (মামনী শাশুড়ী ) আর শশুব্বি ( শ্বশুর বাপি) আমাকে কি বলে? তুই এসে ঢিসুম ঢিসুম কর...
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


