somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুই কি বলতেই থাকবি রে হাব্লা? না কি যা বলছিস তা ঠিক ঠাক মত করবি...হু?

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

>তুই কি বিজি?
> না রে...
>আচ্ছা তোর না আজ আমার জন্য এক মুঠো বৃষ্টি আর জ্যোৎস্না পাঠানোর কথা ছিল...
বিনিময়ে আমি তোকে একটা চিঠি দেবো... আমি চিঠি লিখে বসে আছি অথচ তোর বৃষ্টি আর জ্যোৎস্নার দেখা নেই?
>কেন কেন আমি তো ঠিক মত সব কুরিয়ার করেছি তুই পাসনি এখনো?
আসলে ভুল -ই হয়েছে, বিকাশ করলে ভাল হত- তাই না? ঝটপট পেয়ে যেতি!
>এমন করিস কেন সব সময়? তোর দেখা নেই কেন?
আমি যে কাল থেকে অপেক্ষায় বসে আছি ...?তোর দেখা নেই!
>অই তুই জানিস না আমার অনেক জ্বর ... আয়্যায়া তাই তো অনলাইনে আসিনি!
>তুই কি জানিস আমার কতটা কষ্ট হয়েছে ... ?
>ওকে বাবা, এই দেখ কান ধরে উঠ-বস করছি! সত্যি কইলাম উঠ-বস করতেছি!
বৃষ্টি পাঠাইনি তো কি হয়েছে, এই দেখ তোর জন্য বড় ঘাসের পাতা দিয়ে চুড়ি বানিয়েছি...
অবাক হচ্ছিস তাই না?আরো আছে রে! এই দেখ পায়েল...
হলুদ কুমড়ো ফুল... বোতলে রেখেছি একটা জোনাক...
আমি নিজ হাতে তোর হাতে চুড়ি পড়িয়ে দেবো...
তুই তোর পা টা আমার হাঁটুর উপর রাখবি... আমি পায়েল পড়িয়ে দেবো...
আমি জানি ততক্ষনে তোর চোখে মুখে মুগ্ধতা এসে যাবে...
তোকে আরো অবাক করে দিয়ে হলুদ কুমড়ো ফুল
তোর খোলা চুলের এক কোণে কানের পাশে ক্লিপ দিয়ে আটকিয়ে দেবো...
বোতলে রাখা জোনাকটা বের করে তোর মুখের কাছে ধরবো...
তোর ঠোঁট দুটো তির তির করে কেঁপে উঠবে...
তুই কিছু বলার আগেই আমি তোর ঠোঁটে আঙ্গুল ছোঁয়াবো ...
>তুই কি বলতেই থাকবি রে হাব্লা? না কি যা বলছিস তা ঠিক ঠাক মত করবি...হু?
>>আহা! হাব্লাটা কেমন নায়কের মত লজ্জা মুখ নিয়ে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে...
হাতটা বাড়িয়ে দেয়... মেয়েটাও হাত বাড়িয়ে দেয়...
ধীরে ধীরে ছেলেটা মেয়েটার হাতে ঘাসের চুড়ি পড়িয়ে দেয়...
মেয়েটা এরপর তার পা ছেলেটার হাঁটুর উপর রাখে...
ছেলেটা ঘোরলাগা দৃষ্টিতে পায়ে ঘাসের পায়েল পড়িয়ে দেয়...
এরপর ছেলেটা উঠে দাঁড়ায়... মেয়েটার কাছে যায়...
এতটা কাছে যে মেয়েটার বুকের ভেতরের দ্রিম দ্রিম শব্দটা শুনতে পায়...
আলতো করে মেয়েটাকে কাছে টেনে কানের পাশের চুলে কুমড়ো ফুলটা পড়িয়ে দেয়...
চারপাশ জুড়ে মাতাল করা বাতাস বয়ে যায়...
অই বাতাসে তাদের ভালোবাসাগুলো শীতল অনুভব এনে দেয়...
বোতলে থাকা জোনাকটাকে... ছেড়ে দেয়...
সেই জোনাকের আলো মিটমিট করে তাদের চারপাশে ঘুরে বেড়ায়...
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×