কেউ একজন একটা নির্দিষ্ট খুতবা রেডি করে দিবেন তা সারাদেশে সব মসজিদে একযোগে বয়ান করবেন ইমাম সাহেব’রা !!
এই মুহূর্তে দেশের অবস্থা খারাপ, হয়ত সেই খারাপ পরিস্থিতি নিয়েই নির্দিষ্ট খুতবা রেডি করা হবে এবং তার বয়ান হবে!
হয়ত পরবর্তীতে দেশ এর কথা বাদ দিয়ে দলের কথা বয়ান হবে কিন্তু আমার প্রশ্ন সেখানে না- ভাবছি--
খুতবায় শুধু দেশের কথা বললেই কি হবে? দেশের সম সাময়িক বিষয় নিয়ে বয়ান করলেই কি হবে? এলাকা ভিত্তিক কিছু প্রব থাকে! আমি যতদূর জানি এই খুতবায় কোরআন - হাদিসের আলোকে প্রাত্যহিক জীবন সহ নানা বিষয়ে বয়ান হয় এমন কি এলাকায় কোন প্রব হলে এই যেমন ধরেন- “দি” নামক জেলার “ব” এলাকায় কিছু ড্রাগ এডিক্টেড ছেলে আছে সেইটা যে খারাপ তা হয়ত সুন্দর ভাবে বয়ান করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ইমাম কে অনুরোধ করা হয়, ইমাম হয়ত এক শুক্রবারের খুতবাতে তা বয়ান করেন, কিংবা সেই এলাকায় কেউ অত্যাচারিত হচ্ছে, কোথাও কোন অপকর্ম কেউ করছে সেইসব বিষয় নিয়েও হয়ত মুসল্লীদের পক্ষ থেকে ইমাম কে কিছু বলার জন্য অনুরোধ করা হয় এবং ইমাম হয়ত কোরআন - হাদিসের আলোকে এলাকার এই সব সমস্যার কথাও সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বয়ান করেন!
কিন্তু এই নির্দিষ্ট খুতবা চালু হলে শুধু হয়ত দেশের কথাই উঠে আসবে কিংবা দল এর কথা -এটা -সেটা আসবে,
বন্ধ হবে নির্দিষ্ট এলাকার সমস্যার আলোকে কিছু বয়ান দেয়া- ভাবছি সেটা কি ঠিক হবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

