
তরকারীতে দিতে হবে কতটা নুন
তুই আমায় শেখাবি কিভাবে ভালোবাসায় হতে হয় খুন!!
আঙুলে আঙুল দিয়ে শেখাবো
কিভাবে সাজাতে হয় এলোমেলো ঘর !
তুই আমায় শেখাবি
আদুরে আদুরে সেবায় কিভাবে ভালো হয় জ্বর !
আমি তোকে দেখাবো
কিভাবে তোর বুককে ময়দান বানিয়ে যুদ্ধ করতে হয়!
তুই আমায় দেখাবি
কিভাবে সন্ধি করে কাছে টেনে নিতে হয় !
চিনি ছাড়া চায়েও যে স্বাদ হয় দেখাবো আমি তোকে
লাল/ নীল রঙের ভালোবাসার মানচিত্র এঁকে দেবো তোর বুকে !
বোঝাবো তোকে কতটা সুখ আছে এই নখের আঁচড়ে
দেখাবি তুই আমায় আমি সৃষ্টি হয়েছি তোর কোন পাঁজরের হাড়ে ... !
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


