somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেইন স্মোকার এমন কেউ কি আছেন......... ? X((

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

> যিনি স্মোক করে বেশ ভালো আছেন? যার ফুসফুসে কখনো কোন সমস্যা হয়নি যার শ্বাস কষ্ট হয়নি, দীর্ঘদিন কাশি রোগে যিনি ভোগেন নি?
> কেন রে ভাই? এমন জিনিস আপনারা খান যাতে ক্ষতি ছাড়া ভালো কিছু হয় না! চোখের সামনে বেশ কয়েকটা চেইন স্মোকার কে ফুসফুসের ক্যান্সার জনিত রোগে ধুঁকে ধুঁকে মরতে দেখলাম! অথচ এদের ভাষ্য ছিলো এমন- “ খাওয়ার মধ্যে তো এই একটা জিনিস-ই খাই” ! কি আজিব নেশা!! মরণ এর ভয় ও যাদের সেই নেশা থেকে ছোটাতে পারে না!
>> গতকাল রাতে বাপির খুব কাছের এক বন্ধু ( হিন্দু) মারা গেছেন ধুঁকে ধুঁকে ! যিনি আমাদের পরিবারের সুখ- দুখের, বিপদের সাথী ও ছিলেন! চেইন স্মোকার ছিলেন তিনি! কেউ তার সেই নেশা ছোটাতে পারেন নি! বললেই তিনি বলতেন- খাওয়ার মধ্যে তো এই একটা জিনিস ই খাই! গত কয়েক মাস আগে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে, এরপর গলা থেকে মাথা সব জায়গায় তা ছড়ায়! কি যে কষ্ট পেয়েছেন তা বলার মত নয়! প্রথমে ক্যামো এরপর রেডিও থেরাপি দেয়! মাস দেরেক আগে এক আঙ্কেলের মেয়ের বিয়েতে তাকে লাস্ট দেখেছি, তখন ও তার থেরাপি চলছিলো, তবুও তার চোখে মুখে তখন বাঁচার কি ইচ্ছে দেখেছি ... অথচ ভালোভাবে বেঁচে থাকার সমস্ত পথ তিনি নিজেই শেষ করে রেখেছিলেন!
>>> এর থেকে বড় কথা- ক্যান্সার এমন একটা রোগ, যা শুধু রোগীকে না তার আশে পাশের সবাইকে মাইরা রেখে যায়, যাদের ঘরে ক্যান্সারে কেউ মারা গেছে তারা এই চরম সত্যটা জানে!! এর থেকেও চরম সত্য- ক্যান্সারের রোগীর লাস্ট স্টেজ এতটা কষ্টের হয় যে তার পরিবারের লোকজন সেই কষ্ট দেখে - তার মরে যাওয়াকেই শ্রেয় বলে মনে করে! গত বছর নভেম্বরে আমার নানাকে এই রোগে হারিয়েছি ( খাদ্যনালীতে ক্যান্সার হয়েছিলো তার) ! শেষের দিকে এত কষ্ট পেয়েছে যে সবাই চেয়েছে আল্লাহ্‌ তাকে তুলে নিক!!
>>> এই কারনেই বলছিলাম- যারা চেইন স্মোকার তারা কতটা ভালো আছেন? কতটা ভালো থাকেন এই গু- গোবর খেয়ে? কেন নিজেদের ক্ষতি নিজেরা করেন+ অন্যদের ও ভোগান? দিনে ২/১ টা বিড়ি মুখে দিয়ে কিংবা একের পর এক বিড়ি খেয়ে যারা নিজেদের স্মার্ট মনে করেন আসলেই কি আপনারা স্মার্ট?

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×