
মাঝে মাঝে তুই রান্না করবি......
আমি না হয় নুন ঠিকমত দিয়ে দেবো...
মাঝে মাঝে তুই রোবট হয়ে যাবি...
আমি না হয় ভালোবাসাটা উস্কে দেবো... !
মাঝে মাঝে চিনি ছাড়া চা হবে......
ধ্যাত্তেরিকা টাইপের প্রেম হবে...... !
মাঝে মাঝে আড়চোখে তোকে পড়ে ফেলবো...
কুটুস কুটুস করে একটু না হয় জ্বালাবো ... !
মাঝে মাঝে তুই হবি উদাসীন...
আমি না হয় বাজিয়ে দেবো মুগ্ধতার বীন... !
মাঝে মাঝে তোর হাত থেকে কেড়ে নেবো ... ম্যাচ
তুই না হয় আমাকে জাপ্টে ধরে বলবি- ক্যাচ ক্যাচ... !
মাঝে মাঝে ঠোঁটে দাঁত চেপে দেবো না হয় একটু হাসি ...
মনে রাখিস আমাদের ভালোবাসা হবে না কখনো বাসি.........!
লিখতে লিখতে কখনো যদি বেঁধে যায় তোর মাথায় জট...
আমি না হয় পাশে বসে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট কিছু শট... !
স্নান শেষে তোকে না হয় এগিয়ে দেবো তোয়ালে...
তুই না হয় ছড়িয়ে দিবি ছোট্ট ছোট্ট কিছু ভালোলাগা....
আমার মনের দেয়ালে... !
আমি না হয় জড়িয়ে রাখবো তোকে প্রেমের চাদরে......
তুই আমায় আগলে রাখিস বাচ্চাদের মত করে আদরে......... !
কি পারবি তো......... ?
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




