
পারবো না তোকে আমি ডাকতে কখনো - “ বাবু আমার বাবু”
চান্দু/ হাম্বা/ পাগ্লু বলে করবো তোকে কাবু...... !
জিগামু না তোরে কখনো আমি --- “ খাইছো বাবু খাইছো”
কানটা ধরেই বলবো শুধু -- “ মাইর খাইতে কি চাইছো” ?
বলবো না তোকে কখনো -- সোনা আমার সোনা ......
বলবো ডেকে- এই যে শোন, তোর মতিগতি সব আমার জানা... !
ভাল্লাগে না ডাকতে আমার -- জান আমার জান...
দেখিয়ে দেবো তোকে শুধু -- তোর প্রতি আমার টান--- !
বিটলেমী করলেই কিন্তু আমি ভুলিয়ে দেবো তোর নাম...
সাথে সাথেই হাতে ধরিয়ে দেবো বিচ্ছেদের-ই খাম ...... !
চাই না আমার গয়না... চাই না তুই ডাক আমায় ময়না...
জেনে রাখিস শুধু এটুকুই - তোর অবহেলা আমার সয় না... !
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




