
বছর জুড়ে ছিলো চালের রেকর্ড আর পিঁয়াজের সেঞ্চুরি...
মাঝে মাঝে তুই আমি ভালোবাসায় মেরেছি বাউন্ডারি... !
পরীক্ষা আর প্রশ্ন ফাঁস যেন জোট বেঁধেছিলো......
তোর ভালোবাসা আমায় মুগ্ধ করে রেখেছিলো...!
জঙ্গীবিরোধী অভিযান আর গুম আতঙ্ক .........
আমাদের মান অভিমানেও যেন চলছিল জটিল অংক... !
দৃশ্যমান হয়েছিলো পদ্মা সেতু.........
অপেক্ষায় রেখেছিস আজও তুই- আমায় কিন্তু......!
ইস্যু ছিলো রোহিঙ্গা ইস্যু ছিলো বন্যা......
নিজেদের হারিয়ে ফেলে করতে চাই না আর কান্না...!
আলোচনায় সিনহার পদত্যাগ......
মেয়েদের পায়ে ফুটবলের ফুল......
আমাদের ও ছিলো কিছু কিছু ভুল...... !
বছর শেষে কেউ বা কক্সবাজার কেউ প্রবাল দ্বীপে ...
আমি শুধু যেতে চাই তোর বুকের ভালোবাসার দ্বীপে ...!
ছাদে না কি করা যাবে না থার্টি ফাস্ট নাইট...
জায়গা হিসেবে পছন্দ আমার তোর বুকের বাম সাইট... !
আজ রাতে আমরা খাবো ভুলকাভাত... ( পিকনিক)
তুই ছেলেটা ধরবি কবে আমার হাত... ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


